মাঠ থেকে কেন সরিয়ে নেয়া হচ্ছে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য, জানা গেল কারণ
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেয়া হচ্ছে। গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দেয় সেনাসদর।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে ৫০ শতাংশ সেনা সদস্য তুলে নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে মাঠ সেনা বাহিনীর ৫০ শতাংশ সদস্য তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি বলেন, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষে চলমান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মাঠ পরিস্থিতি পর্যালোচনার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকবে। এ পর্যায়ে তাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে, যোগ করেন এ কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)