মাজার ভাঙচুরে সহযোগিতা, ইমাম চাকরিচ্যুত
সিরাজগঞ্জের কাজিপুরে দলবল নিয়ে একটি মাজার ভাঙচুর করার কারণে মসজিদের এক পথভ্রষ্ট বাতিলপন্থী ইমামকে চাকরিচ্যুত করেছে গ্রামবাসী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রাম জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ফজরের নামাজ পড়াতে এলে মুসল্লিরা তাকে চাকরিচ্যুত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গোলাম রব্বানীর নেতৃত্বে পার্শ্ববর্তী বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজার ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার শালগ্রাম তমিজউদ্দীনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানীর নেতৃত্বে কিছু উগ্রতাবাদি বাতিলপন্থী রোক বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজারের গিয়ে তা-ব চালায়। তারা হাতুড়ি, কোদাল, শাবল দিয়ে মাজারের সব স্থাপনায় ব্যাপক ভাঙচুর করে এবং মাজারের ওপরে উঠে পা দিয়ে আঘাত করে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা। মাজার ভাঙচুর ও পা দিয়ে আঘাতের প্রতিবাদে জুমুয়াবার (৩০ আগস্ট) রাতে শালগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে ক্ষিপ্ত গ্রামবাসী। এ সময় কয়েকশ মানুষ ‘তুমি কে আমি কে, মুসলমান মুসলমান’ স্লোগান দেন।
এ বিষয়ে শালগ্রাম জামে মসজিদের মুসুল্লি আজগর আলী ও আব্দুর রহমান বলেন, একজন একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কবর কীভাবে পা দিয়ে আঘাত করে অসম্মান করতে পারে। গোলাম রব্বানী একজন মসজিদের ইমাম হয়েও দলবল নিয়ে মাজার ভেঙেছে এবং পা দিয়ে আঘাত করেছে। এমন ইমামের পেছনে আমরা নামাজ পড়ব না। শনিবার ফজরের নামাজ পড়াতে এলে তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।