মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা, নানামুখী সংকটে দুশ্চিন্তায় জেলেরা
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশের প্রজননের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এ বছর সাগরে দস্যুদের উৎপাত, নৌকায় জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে বেশিরভাগ জেলে সমুদ্রে যেতে পারেনি। কিছু সংখ্যক জেলে সাগরে গেলেও তাদের জালে কাক্সিক্ষত মাছ মেলেনি।
নিষেধাজ্ঞাকালীন প্রণোদনা বাড়ানোর পাশাপাশি তা প্রকৃত জেলেদের মাঝে বণ্টন, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর টহল বাড়ানো এবং তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের জেলে দুলাল মাঝি বলেন, চলতি মৌসুমের শুরু থেকে সাগরে দস্যুেদর উৎপাত বাড়ে। পাথরঘাটা, ভোলা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন জেলেকে দস্যুরা ধরে নিয়ে যায়। পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।
তিনি আরো বলেন, এ বছর সাগরে আশানুরূপ মাছের দেখা মেলেনি। তিনি সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
পাথরঘাটা এলাকার জেলে শহীদ বলেন, দেড় মাস হয়েছে মহিপুরের খাপরাভাঙ্গা নদীতে আমাদের ট্রলার নোঙ্গর করা রয়েছে। ডিজেল না পাওয়ার কারণে আমরা সাগরে যেতে পারছি না। এখন আর সাগরে যাওয়ার সময়ও নেই। বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।
তিনি বলেন, কীভাবে পরিবার চালাবো, সেটা নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছি। শুনেছি, এ বছর সরকার ৭৭ কেজি করে চাল দিবে। এ চাল দিয়ে ৫ সদস্যের পরিবার কোনোভাবে চালানো সম্ভব নয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার জানায়, এই দুই মাসে জেলার নিবন্ধিত ৪৭ হাজার জেলের প্রত্যেককে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)