মাগুরায় শীতকালীন সবজির বাম্পার ফলন, বেড়েছে সরবরাহ
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মাগুরা সংবাদদাতা:
কম পরিশ্রম ও স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় মাগুরায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে কদু, টমেটো, বেগুন, মরিচ, শসা, করলাসহ বিভিন্ন সবজি চাষ করে কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। কিছু কিছু জায়গায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে, যা আগামী মৌসুমে সবজি উৎপাদনে সহায়তা করবে।
প্রাথমিক ফসল কাটা শুরু হওয়ায় অঞ্চলজুড়ে স্থানীয় বাজারগুলো এখন তাজা শীতকালীন সবজিতে ভরে উঠেছে। যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। তারা তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় ১ হাজার ১৪০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩১০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৩৫০ হেক্টর, শালিখা উপজেলায় ২৬০ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ২২০ হেক্টর জমি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চাষকৃত জমি থেকে কৃষকেরা মোট ২২ হাজার ৮০০ মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদন করবেন বলে আশা করেন।
সাম্প্রতিক বৃষ্টিপাত এবং নিম্নাঞ্চলে বন্যার পানি কমে যাওয়ার পরপরই অনেক কৃষক আগাম শীতকালীন সবজি রোপণ শুরু করেন। অনেকে সেপ্টেম্বরের শেষদিকে জেলাজুড়ে স্বল্পমেয়াদী আমন ধান কাটার পর আগাম জাতের সবজি চাষ শুরু করেন। বেশিরভাগ কৃষক আশাবাদী, স্থানীয় ও জাতীয়ভাবে তাজা সবজির চাহিদা বেশি থাকায় বর্তমান ফসলে তারা বেশি লাভবান হবেন।
শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের কৃষক আবিদ মিয়া বলেন, চলতি মৌসুমে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা করছি। স্থানীয় বাজারগুলোতে এখন ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, কদু, বেগুন, কাঁচামরিচসহ বিভিন্ন সবজিতে বাজার ভরে উঠেছে। কিছুদিন গেলেই ঠান্ডা পড়বে। বাজারে অনেক সবজি উঠবে। তখন সবজির দাম অনেকটাই কমে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)