মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কিশোর ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার এই গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবার রাতে ছেলে মুরাদ হাসান (১৬) ও মেয়ে ইয়ামিনকে (৫) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মুক্তা। সোমবার সকালে ঘর তালাবন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তালা ভেঙে ভেতরে ঢৃকে মুক্তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। সেই সময় মুরাদ ও শিশু ইয়ামিনকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মুরাদ মাদকসেবী হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে। পরে ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মুক্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুরাদ হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকার জন্য বাবাকে মারধর, ২ যুবকের কারাদ-
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)