মাইগ্রেন, ক্যানসার নির্মূলে সরিষার অসাধারণ গুণ!
একসময় প্রতিটা বাড়িতে রান্না হতো শুধুমাত্র সরিষার তেল দিয়ে। এখনো তেলটি ব্যবহার হয় প্রচুর পরিমাণে। প্রশ্ন হলো, নিয়মিত সরিষার বীজ খাওয়ার ফলে কি কি হয়?
সরিষা বা খাঁটি সরিষার সুদূরপ্রসারী প্রভাব পড়ে শরীরের ওপর। সেগুলো সম্পর্কে জানা থাকলে রান্নায় সরিষা ব্যবহারের সময় এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। জানুন নিয়মিত সরিষা এবং সরিষার তেল খাওয়ার চমকে দেওয়া গুণের কথা-
অকাল বার্ধক্য প্রতিরোধে:
অকাল বার্ধক্য প্রতিরোধে সরিষার বিভিন্ন উপাদানের জুড়ি নেই। ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ সরিষা ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে। বিশেষ করে যাদের ত্বকের সমস্যা আছে, তারা নিয়মিত সরিষা খেলে ভালো উপকার পেতে পারেন।
ত্বকের আর্দ্রতা বজায় রাখে:
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সরিষা বীজের গুণাগুণ অনেক। প্রতিটি ঋতুতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সরিষা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ত্বকের অবাঞ্ছিত ব্রণ তাড়াতেও সরিষা কাজে আসতে পারে। এর ফলে ত্বকের বহু সমস্যা কমে যেতে পারে।
ক্যানসার প্রতিরোধ করে:
ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে সরিষার কিছু উপাদান। এতে রয়েছে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনোজের মতো যৌগ, যা শরীরে ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে নিয়মিত সরিষার তেল বা সরিষার বীজের রান্না খেলে তা ক্যানসার নির্মূলে ভূমিকা রাখে।
মাথাব্যাথা কমায়:
মাথাব্যথা উপশমে দারুণ কাজ করে সরিষা। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সরিষা মাইগ্রেন বা মাথার তীব্র যন্ত্রণা দূর করতেও সাহায্য করে। সরিষা স্নায়ুতন্ত্রকে প্রশমিত রাখে। শরীরের অন্যান্য অংশের ব্যাথা কমাতেও সাহায্য করে। যারা সাইনাস বা মাইগ্রেনের ব্যাথায় ভুগছে, তাদের জন্য এটি মহাঔষধ।
হজমে সাহায্য করে:
হজমে সাহায্য করে সরিষার বেশ কিছু উপাদান। সরিষা পরিপাক ক্রিয়ার জন্যেও খুব ভালো। বদহজমের সমস্যায় ভুগে থাকলে সরিষা খুবই উপকারী হতে পারে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকেও মুক্তি দেয়। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে সহজলভ্য এই মশলা জাতীয় বীজটি।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।