মাইকিং করে চা-কফির মূল্যবৃদ্ধি, এবার চায়ের চুমুকে কাটছাঁট শ্রমজীবী মানুষের
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নাটোর সংবাদদাতা:
নাটোরের গুরুদাসপুরে গত শনিবার থেকে চা-দোকানিদের পক্ষে প্রতি কাপ রং চা হঠাৎ দুই টাকা বাড়িয়ে ৮ টাকা মূল্য নির্ধারণ করা হয়। মূল্যবৃদ্ধির বিষয়টি এলাকায় মাইকিং করে সব পেশার মানুষকে অবগতও করা হয়। এতে বিপাকে পড়েন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। রং চায়ের পাশাপাশি প্রতি কাপ কফি ১০ টাকা, দুধ কফি ও দুধ চা ২০ টাকা মূল্য নির্ধারণ করেছেন দোকানিরা। পাশাপাশি বেড়েছে পানের দাম। মূল্যবৃদ্ধির এই তালিকা প্রতিটি দোকানে টাঙিয়েও দেওয়া হয়েছে।
এর আগে গত জুমুয়াবার বিকেলে গুরুদাসপুর পৌরসভাসহ আশাপাশের কমপক্ষে ৪০ জন চায়ের দোকানি মূল্যবৃদ্ধির বিষয়ে একটি সভা করেন। সেখানে সর্বসম্মতিক্রমে বাড়তি দাম নির্ধারণ করা হয়। দোকানিদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন এবং নিজেদের অধিকার রক্ষায় ‘চা-ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে একটি সংগঠনও ঘোষণা করেন তারা।
সংগঠনের পক্ষে দাবি করা হয়, গ্যাস, পেট্রল, কেরোসিনসহ সব ধরনের পণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের আয় সংগতিপূর্ণ নয়। তা ছাড়া চায়ের দোকানের অন্যতম অনুষঙ্গ চা, চিনি, গ্যাস, খড়ির সঙ্গে বিদ্যুৎ ও দোকান ভাড়া বেড়েছে। ফলে চায়ের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
সমিতিভুক্ত বেশির ভাগ দোকান গড়ে উঠেছে সড়কের পাশে কিংবা জনবহুল এলাকার পরিত্যক্ত জায়গায়। ভ্যান, রিকশা, অটোচালক ও দিনমজুর শ্রেণির মানুষ এসব দোকানের খদ্দের।
ভ্যানচালক বাটুল মিয়া বলেন, দিনে ২০০ টাকা ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালান তিনি। ভোরে না খেয়ে বের হন। ফাঁকে ফাঁকে চা-বিস্কুট খেয়ে দুপুর গড়িয়ে বাড়ি ফেরেন। দিনে ৪ থেকে ৬ কাপ চা ও বিস্কুট খাওয়া হয় তার। রয়েছে পান খাওয়ার অভ্যাসও। দিনে ৫০ থেকে ৬০ টাকা বিল দিতে হয়। মূল্যবৃদ্ধির কারণে চায়ের বাজেট সংকুচিত করতে হয়েছে।
বাটুল মিয়ার মতো আরও কয়েকজন শ্রমজীবী মানুষ আক্ষেপ করে বলেন, বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতির কারণে আয়ের টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। চায়ের পুরোনো অভ্যাস রয়েছে, সেখানেও ‘খাঁড়ার ঘা’ পড়ল। এভাবে জীবন চালানো দায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)