মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরয। খোলা রেখে বের হওয়া হারাম; জায়েয বলা কুফরী (২৬)
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত হাদীছ শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করা ফরয হওয়ার দলীল:
(১৮)
পর-নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টিকারী জাহান্নামী :
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
قَالَ رَسُول اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَظَرَ إلَى مَحَاسِنِ امْرَأَةٍ أَجْنَبِيَّةٍ عَنْ شَهْوَةٍ صُبَّ فِي عَيْنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ-
অর্থ: মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পর-নারীর সৌন্দর্যের প্রতি কুপ্রবৃত্তির তাড়নায় দৃষ্টি করলো, কিয়ামতের দিন তার দু’চোখে গলিত সীসা ঢেলে দেয়া হবে। (বাহরুর রায়িক-৮/২১৮, নাছবুর রা-ইয়াতি লিয-যাইলায়ী-৪/২৪০, ফাতহুল ক্বদীর- ১০/২৫, দুরারুল হুক্কাম শরহু গুরারিল আহকাম-১/৩১৪, আল-বিনায়াতু শারহুল হিদায়া-১২/১৩১, মিনহাতুস সুলূক ফী শারহি তুহফাতিল মুলূক- পৃ:৪০৯, আত-তাম্বীহু আলা মুশকিলাতিল হিদায়া-৫/৭৮২, আল-জাওহারাতুন্নাইয়্যাহ- ২/২৮৪, তাবয়ীনুল হাকায়িক- ৬/১৭, মাজমাউল আনহার- ২/৫৪০, আল-মাবসূত লিস-সারাখসী- ১০/১৫৩, আল-লুবাব ফী শারহিল কিতাব-৪/১৬২)
উল্লেখ্য যে, মহিলাদের মুখ হলো যীনাত বা সৌন্দর্য প্রকাশের মূলকেন্দ্র। কেননা, কোন মহিলাকে বিবাহের জন্য সুন্দর হওয়া বা না হওয়া, তা তার চেহারা প্রকাশের মাধ্যমেই পছন্দ বা অপছন্দ করা হয়। সৌন্দর্যের প্রতি দৃষ্টি করার অর্থই হলো মুখ খোলা রেখে বের হওয়া। সুতরাং যা খোলা রেখে বের হলে হারাম কাজ সংঘটিত হয়, তা ঢেকে রাখা অবশ্যই ফরয এবং খোলা রেখে বের হওয়া স্পষ্ট হারাম।
(১৭)
সুগন্ধি মেখে বাহিরে যাতায়াত যিনার অন্তর্ভুক্ত :
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ-
অর্থ: হযরত আবূ মূসা আল-আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে মহিলা সুগন্ধি মেখে কোন সম্প্রদায়ের পাশদিয়ে অতিক্রম করে, সে একজন ব্যভিচারিণী মহিলা। (আবূ দাউদ শরীফ )
একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, শুধুমাত্র সুগন্ধি ব্যবহার করে কোন মহিলা বাহিরে বের হলে যদি ব্যভিচারিণী হয় তাহলে, সুগন্ধির চেয়ে ভয়াবহ ফেৎনা যার দ্বারা সংঘটিত হয়, তাহলো: চেহারা খোলা রেখে বের হওয়া। তাই, নি:সন্দেহে বলা চলে- যে সমস্ত মহিলারা ব্যভিচারের মতো নিকৃষ্ট ফেৎনার মূলকেন্দ্র মুখ, হাত খোলা রেখে বের হয়, তারা শুধু ব্যভিচারিণী নয় বরং ব্যভিচারের মতো অশ্লিলতা ও বেহায়াপনা বিস্তারকারিনী। তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেৎনা সৃষ্টিকারিনী। সম্মানিত মুসলমানগণ উনাদের মাঝে তারাই চরিত্র হরণের মতো নিকৃষ্ট কাজের সয়লাব ঘটায়।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (২)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসকে একমাত্র বিদয়াতী ধর্মব্যবসায়ীরাই নববর্ষ হিসেবে উদযাপন করতে বলে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসন্ন পবিত্র মুহররমুল হারাম মাস এবং পবিত্র আশূরা শরীফ উভয়ের প্রতি সম্মান করা ফরয
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ফুরাই’আহ বিনতে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












