মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া জায়িয নয়
, ০২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৪ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
ويكره للنساء حضور الجماعة يعنى الشواب منهن لما فيه خوف الفتنة والفتاوى اليوم على الكراهة فى الصلاوات كلها لظهور الفسق فى هذا الزمان.
অর্থ: প্রাপ্তা বয়স্কা মহিলাদের জামায়াতের জন্য মসজিদে আসা মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ ফিৎনার আশঙ্কায়। বর্তমান যামানায় ফাসেকী প্রকাশ পাওয়ার কারণে উলামায়ে মুতায়াখ্খিরীনগণ ফতওয়া দেন যে, প্রাপ্তা বয়স্কা হোক অথবা বৃদ্ধা উভয়ের জন্য যে কোন নামাযের জামায়াতে উপস্থিত হওয়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ। (আল জাওহারাতুন নাইয়্যারাহ ৭৮ পৃষ্ঠা, মারাকিউল ফালাহ ২০৫ পৃষ্ঠা, মুহীত্ব, কুদূরী ৩৬ পৃষ্ঠা)
ফতওয়ার কিতাবসমূহে আরো উল্লেখ রয়েছে, পরবর্তী ফক্বীহ রহমতুল্লাহি আলাইহিমগণ ফতওয়া দেন যে, মহিলাদের পাঁচ ওয়াক্ত, জুমুয়াহ, ঈদসহ যে কোন নামাযের জামায়াতে উপস্থিত হওয়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ। এ ফতওয়া সকল স্থানের জন্যই প্রযোজ্য অর্থাৎ চাই হেরেম শরীফে হোক অথবা মসজিদে নববী শরীফে। হিন্দুস্থানে হোক অথবা আরব দেশে সকল স্থানেই মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ। (ফতওয়ায়ে রহীমিয়াহ্ ১ম খ- ১৭৩ পৃষ্ঠা, ফতওয়ায়ে নঈমিয়াহ্ ৩৫ পৃষ্ঠা, তরীকুল ইসলাম ৭ম খ- ৩৩ পৃষ্ঠা)
ফতওয়ার কিতাবসমূহে আরো উল্লেখ রয়েছে, “মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় মহিলাদের মসজিদে আসা এবং পরবর্তীতে তা নিষিদ্ধ অর্থাৎ হারাম হয়ে যাওয়া পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত। এ বিষয়ে দুররুল মুখতার কিতাবে ইঙ্গিত রয়েছে। ” (আযীযুল ফতওয়া ১ম খ- ২১৩ পৃষ্ঠা, ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৩য় খ- ৪৯ পৃষ্ঠা, মাশারিকুল আনওয়ার ১৩৭ পৃষ্ঠা, ইমদাদুল আহ্কাম ১ম খ- ৪২৫ পৃষ্ঠা, দুররুল মুখতার)
ফতওয়ার কিতাবসমূহে আরো উল্লেখ রয়েছে, মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া মাকরূহ্ তাহরীমী। বৃদ্ধা মহিলাদের রাত্রে হলেও জামায়াতে যাওয়া মাকরূহ্ তাহরীমী বা নিষিদ্ধ। (আহসানুল ফতওয়া ৩য় খ- ২৮৩ পৃষ্ঠা, কিফায়াতুল মুফতী ৩য় খ- ২৪৪ পৃষ্ঠা, বেহেস্তী জিওর ৭ম খ- ২৯ পৃষ্ঠা)
ফতওয়ার কিতাব সমূহে আরো উল্লেখ রয়েছে-
الفتاوى فى زمننا على انهن لاتخرجن وان كن عجائز الى الجماعات لا فى الليل ولا فى النهار لغلبة الفتنة.
অর্থ: “বর্তমান যামানার ফতওয়া হলো- মহিলাদের জামায়াতের জন্য মসজিদে যাওয়া নিষিদ্ধ, যদিও বৃদ্ধা হোক না কেন। রাত্রে হোক অথবা দিনে (প্রত্যেক অবস্থায়ই) ফিৎনার আশঙ্কায় হারাম। ” (ফতওয়ায়ে মাহমূদিয়াহ্ ২য় খ- ২৩৯ পৃষ্ঠা)
-আল্লামা সাইয়্যিদ আবূ খুবাইব
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












