পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
বলা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
عَنْ حضرت أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "مَنْ أَحَبَّ أَنْ يُمِدَّ اللهُ فِي عُمْرِهٖ وَيَزِيْدَ فِي رِزْقِهٖ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ.
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরশাদ মুবারক করেন,
مَنْ أَحَبَّ أَنْ يُمِدَّ اللهُ فِي عُمْرِهٖ وَيَزِيْدَ فِي رِزْقِهٖ.
“যে কোন ব্যক্তি যদি চায় বা পছন্দ করে তার হায়াত বৃদ্ধি হোক এবং তার রিযিক বৃদ্ধি হোক সে যেন তার পিতা-মাতার খেদমত করে বা সৎ ব্যবহার করে এবং আত্মীয়দের সাথে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেটা যেন সে বজায় রাখে।”
যে ব্যক্তি তার রিযিক বৃদ্ধি করতে চায় এবং তার হায়াত বৃদ্ধি করতে চায় তার দায়িত্ব ও কর্তব্য হবে, সে যেন তার পিতা-মাতার সহিত সৎ ব্যবহার করে এবং আত্মীয়দের সহিত আত্মীয়তা বজায় রাখে।
আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তিনি থেকে শুরু করে যারা জমিনে এসেছেন তাদের মধ্যে একমাত্র হযরত আবুল বাশার আলাইহিস সালাম তিনিই মহান আল্লাহ পাক উনার কুদরতী হাতে তৈরী। উনার পর থেকে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই পিতা-মাতা রয়েছে। অবশ্য হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি এর ব্যতিক্রম। পিতা-মাতার হক্ব আদায় করার দায়িত্ব ও কর্তব্য প্রত্যেক সন্তানেরই। যে যতটুকু হক্ব আদায় করবে সে ঠিক ততটুকুই ফায়দা হাছিল করবে।
এ প্রসঙ্গে বলা হয়েছে,
عَنْ حَضْرَتْ مُعَاذٍ الْجُهَنِيِّ رَضِيَ اللّٰهُ تعالى عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوْبٰى لَهٗ وزَادَ اللهُ عَزَّ وَجَلَّ فِيْ عُمُرِهٖ.
অর্থ : যে ব্যক্তি তার পিতা-মাতার সহিত সৎ ব্যবহার করে তার জন্য খোশ-খবর এবং মহান আল্লাহ পাক তিনি তার নেক হায়াত দারাজ করে দিবেন।
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে পিতা-মাতার সহিত সৎ ব্যবহার করার জন্য অনেক আয়াত শরীফ উল্লেখ করেছেন এবং সরাসরি আদেশ দিয়েছেন। মহান আল্লাহ পাক উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, এখন সেই সৎ ব্যবহার অনুযায়ী প্রত্যেকেই সে তার জাযা খায়ের বা তার বদলা সে পাবে।
ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ.
তিনটা দোয়া অবশ্যই কবুলযোগ্য , তিনটা দোয়া অবশ্যই কবুল হবে।
لَا شَكَّ فِيهِنَّ
এর মধ্যে কোন সন্দেহ নেই। তিনটা দোয়া অবশ্যই কবুল হবে।
دَعْوَةُ الْمَظْلُومِ
এক নাম্বার হচ্ছে- যে মজলুম হয়ে যায়। অর্থাৎ যাকে জুলুম করা হয় তার দোয়া মহান আল্লাহ পাক উনার কাছে কবুল হয়।
دَعْوَةُ الْمُسَافِرِ
দ্বিতীয় নাম্বার হচ্ছে- মুসাফিরের দোয়া। সে যা দোয়া করে সেটা কবুল হয়।
دَعْوَةُ الْوَالِدِ
আর তৃতীয় নাম্বার হচ্ছে-
دَعْوَةُ الْوَالِدِ
পিতা-মাতার দোয়া সন্তানের জন্য।
وَفِي رِوَايَةٍ: دَعْوَةُ الْوَالِدَيْنِ.
আর অন্য হাদীস শরীফে রয়েছে পিতা-মাতার দোয়া সন্তানের জন্য নির্ঘাত কবুলযোগ্য।
মজলুম যদি, যে জুলুম করেছে তার বিরুদ্ধে বদ্দোয়া করে সেটা অবশ্যই কবুল হবে। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে মহান আল্লাহ পাক তিনি সেটা কবুল করে থাকেন এবং পিতা-মাতা সন্তানের জন্য অথবা সন্তান পিতা-মাতার জন্য যে দোয়া করে সেটা নির্ঘাত কবুলযোগ্য এতে কোন সন্দেহ নেই। অবশ্যই অবশ্যই সেটা কবুল হবে। এতে শক বা শোবা, সন্দেহ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












