মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি -পুলিশকে এলোপাতাড়ি গুলি
টাঙ্গাইল সংবাদদাতা:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়েছে ডাকাতদল।
গত জুমুয়াবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
প্রবাসীর শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেন, এ ঘটনায় টঙ্গী থেকে ভাড়া করা মাইক্রোবাস চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল জড়িত থাকতে পারে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস ও প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাইওয়ে থানা পুলিশের রেকার চালক।
উল্লেখ্য, এর আগে ২৯ মে তেলবাহী ট্রাক ছিনতাই, ২১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি, ১৭ ফেব্রুয়ারি মির্জাপুরে ইউনিক রয়েলসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।