রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মহাসাগরের মাঝে মুসলিম দ্বীপ, কিন্তু অস্ট্রেলিয়ার অংশ!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, সকাল ৭:০৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:২৪

গুগল ম্যাপে ভারত মহাসাগরের গভীরে তাকালে চোখে পড়ে এক বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ-চারপাশে কেবল নীল পানিরাশি, হাজার কিলোমিটার দূরেও কোনো স্থলভাগের অস্তিত্ব নেই। এই অনিন্দ্য সুন্দর দ্বীপপুঞ্জের নাম কোকোস দ্বীপপুঞ্জ, যা আজ অস্ট্রেলিয়ার একটি বাইরের অঞ্চল। প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিশেল এই দ্বীপপুঞ্জকে করে তুলেছে রহস্যময় ও মোহনীয়।
তথ্যসূত্রে জানা যায়, ১৬০৯ সালে এই দ্বীপ আবিষ্কার করা হয়। দীর্ঘদিন দ্বীপটি জনশূন্যই ছিলো, কারণ ঔপনিবেশিক শক্তিগুলোর কাছে এর তেমন গুরুত্ব ছিলো না।
পরবর্তীতে ১৮২৬ সালে দু’জন স্কটিশ নাবিক ও ব্যবসায়ী এখানে এসে বসতি স্থাপনের চেষ্টা করে। তাদের একজন দ্বীপে নারকেল বাগান স্থাপন করেন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে শ্রমিক আনেন। এখান থেকেই দ্বীপের সঙ্গে যুক্ত হয় “কোকোস” বা “কোকোনাট” নামটি।
রস পরিবারের নিয়ন্ত্রণে দ্বীপটি একসময় তাদের ব্যক্তিগত রাজ্যে পরিণত হয়, এবং এখানকার মালয় শ্রমিকদের বংশধররাই আজকের কোকোসের মূল বাসিন্দা।
বর্তমানে দ্বীপটির অধিবাসীদের বেশিরভাগই কোকোস মালয় মুসলমান। তারা মালয় ভাষায় কথা বলেন, ইসলামী রীতি মেনে জীবনযাপন করেন এবং নিয়মিত নামাজ আদায় করেন। ২৭টি দ্বীপের মধ্যে মাত্র দুটি- হোম আইল্যান্ড ও ওয়েস্ট আইল্যান্ডে মানুষের বসবাস রয়েছে। হোম আইল্যান্ডে মালয় মুসলিম সম্প্রদায় বসবাস করেন, আর ওয়েস্ট আইল্যান্ডে রয়েছে প্রশাসনিক দপ্তর, বিমানবন্দর ও স্কুল।
বিশ্বজুড়ে উপনিবেশগুলো যখন স্বাধীনতা পাচ্ছিলো, তখন কোকোস দ্বীপেরও ভাগ্য পরিবর্তন হয়। ১৯৫৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার বাইরের অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়া সরকার রস পরিবারের কাছ থেকে দ্বীপটির নিয়ন্ত্রণ ক্রয় করে নেয়।
এরপর ১৯৮৪ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত গণভোটে দ্বীপবাসীরা সিদ্ধান্ত নেয়- তারা অস্ট্রেলিয়ার অধীনে থাকতে চায়। এর ফলে তারা পায় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, প্রশাসনিক সুরক্ষা এবং নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার নিশ্চয়তা।
কোকোস দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য এককথায় বিস্ময়কর। * নর্থ কোকোস দ্বীপ ও আশপাশের এলাকা ‘পুলো কিলিং ন্যাশনাল পার্ক’ নামে পরিচিত। এখানে রয়েছে অসংখ্য এন্ডেমিক স্পেসিস-অর্থাৎ এমন প্রাণী ও পাখি যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো বাফ ব্যান্ডেড রেল, ছোট ও দ্রুতগতির এক দুর্লভ পাখি।
এছাড়া রয়েছে রঙিন প্রবাল, সামুদ্রিক কচ্ছপ, বিভিন্ন প্রজাতির মাছ ও স্পঞ্জ, যা এই অঞ্চলকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক ইকোসিস্টেমে পরিণত করেছে।
পরিবেশ রক্ষায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর। একসঙ্গে সর্বোচ্চ ১৪৪ জন পর্যটককে দ্বীপে অবস্থানের অনুমতি দেওয়া হয়। ফলে এখানকার পরিবেশ এখনো শান্ত, নির্মল ও প্রায় অক্ষত। নারকেল গাছের সারি, নরম বালুকাবেলা আর নীল সমুদ্রের ঢেউ মিলে এটি যেন সত্যিকারের এক স্বপ্নদ্বীপ।
দ্বীপে রয়েছে একটি ভূগর্ভস্থ পানাধার বা ‘ওয়াটার লেন্সেস’, যেখানে বৃষ্টির পানি জমে তৈরি হয় মিঠা পানির স্তর-যেখান থেকে দ্বীপবাসীরা তাদের পানীয়ের চাহিদা মেটান।
দ্বীপটির নিচে রয়েছে এক প্রাচীন আগ্নেয় পর্বতের ধ্বংসাবশেষ, যার নাম ময়েরফিল্ড সি মাউন্ট। ধারণা করা হয়, এই অগ্নুৎপাতের ফলেই কোকোস দ্বীপপুঞ্জের সৃষ্টি। বর্তমানে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কান্তাসলিংক এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট কোকোস এয়ারপোর্টে যাত্রী পৌঁছে দেয়। সময় লাগে প্রায় ৫ থেকে ৭ ঘণ্টা।
একদিকে ভারত মহাসাগরের গভীর নীল প্রকৃতি, অন্যদিকে শতাব্দীপ্রাচীন মালয় মুসলিম সংস্কৃতি-তার মাঝখানে অস্ট্রেলীয় প্রশাসনিক শৃঙ্খলা। এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে কোকোস দ্বীপপুঞ্জের অনন্য সৌন্দর্য ও পরিচয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১২ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬