মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৫)
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ওযূ করা শেষে দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اجْعَلْنِىْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهَّرِيْنَ وَاجْعَلْنِىْ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ وَاجْعَلْنِىْ عَبْدًا شَكُوْرًا وَّاجْعَلْنِىْ اَنْ اَذْكُرَكَ كَثِيْرًا وَّاُسَبِّحُكَ بُكْرَةً وَّاَصِيْلًا.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে তওবাকারী, পবিত্রতাসম্পন্ন, সৎকর্মশীল, সম্মানিত জান্নাতুন না’য়ীম উনার অধিবাসী, শোকরগুজার বান্দা এবং সকাল-সন্ধ্যা আপনার পবিত্র যিকির ও তাসবীহ মুবারক পাঠকারীগণের অন্তর্ভুক্ত করুন।
অথবা এ দোয়া মুবারক :
أَشْهَدُ أَنْ لَّا اِلٰهَ إِلَّا اللّٰهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُولُه صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি একক, উনার কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ওযূ শেষ করার পর অবশিষ্ট পানি থাকলে তা দাঁড়িয়ে এক-দুই ঢোক পান করা, অতঃপর এই দোয়া মুবারক পাঠ করা-
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমাকে বেশী বেশী তওবাকারীদের এবং পাক পবিত্র ও পরিচ্ছন্নদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।
ফরয গোসলের নিয়ত :
نَوَيْتُ اَنْ اَغْتَسِلَ لِرَفْعِ الْحَدَثِ وَاسْتِبَاحَةِ لِلصَّلٰوةِ وَتَقَرُّبًا اِلٰى اللّٰهِ تَعَالٰى.
অর্থ: আমি নাপাকী দূর করার জন্য ও নামায বিশুদ্ধভাবে আদায় করার জন্য এবং মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক লাভের জন্য গোসলের নিয়ত করছি।
অথবা নি¤েœাক্ত নিয়ত পাঠ করবে -
نَوَيْتُ الْغُسْلَ لِرَفْعِ الْجَنَابَةِ.
অর্থ : জানাবাতের নাপাকী দূর করার জন্য গোসলের নিয়ত করছি।
গোসলের ফরয : গোসলে তিন ফরয। (১) গড়গড়ার সাথে কুলি করা, (২) নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করা এবং (৩) সমস্ত শরীর পানি দিয়ে এমনভাবে ধৌত করা যেন মাথা হতে পা পর্যন্ত শরীরের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছে এবং মেয়েদের চুলের গোড়া ভিজে যায়।
গোসলের শেষে পড়ার দোয়া মুবারক :
أَشْهَدُ أَنْ لَّا اِلٰهَ إِلَّا اللّٰهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ. اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِىْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ.
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি একক, উনার কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে বেশী বেশী তওবাকারীদের এবং পাক পবিত্র ও পরিচ্ছন্নদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। (মুসলিম শরীফ, তিরমিযী শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












