মহাকাশ থেকে পৃথিবীর দিকে ৪৪ মিনিট পরপর অদ্ভুত সংকেত আসছে
জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে একটি অজানা বস্তু আবিষ্কার করেছে। এটি পৃথিবীর দিকে প্রতি ৪৪ মিনিটে একবার টানা দুই মিনিট ধরে অস্বাভাবিক রেডিও সংকেত পাঠাচ্ছে।
লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুসারে, এই বস্তুটি এমন কিছু, যা এর আগে কখনো দেখা যায়নি। এটি জ্যোতির্বিজ্ঞানীদের পরিচিত কোনো বস্তুর শ্রেণির সাথে পুরোপুরি মেলে না।
এই আবিষ্কারটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়ায় নতুন প্রশ্ন উত্থাপন করেছে। এটি হয়তো নতুন ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সন্ধান দিতে পারে।
একটি অপ্রত্যাশিত আবিষ্কার:
এই বস্তুটিকে বিজ্ঞানীরা ‘অঝকঅচ ঔ১৮৩২-০৯১১’ নামে অভিহিত করেছে। এটি প্রথমবারের মতো ১৯৮৮ সালে পর্যবেক্ষিত হয়েছিলো। তবে এর অস্বাভাবিক আচরণ (তরঙ্গ পাঠানো) ধরা পড়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইডফিল্ড অ্যারে (গডঅ) রেডিও টেলিস্কোপের মাধ্যমে।
এই বস্তুটি নিয়মিতভাবে রেডিও তরঙ্গ নির্গত করে, প্রতি ৪৪ মিনিটে একবার। বিজ্ঞানীরা বলছে, এই ধরনের নিয়মিত সংকেত সাধারণত নিউট্রন তারা (যেমন, পালসার) বা সাদা ক্ষুদ্র তারার সাথে যুক্ত হয়। কিন্তু এই বস্তুটির বৈশিষ্ট্য কোনো পরিচিত শ্রেণির সাথে পুরোপুরি মিলছে না।
অনুসন্ধানে জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, ‘এই বস্তুটি আমাদের জানা জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুগুলোর কোনো শ্রেণির সাথে মানানসই নয়। এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের বস্তু বা ঘটনা হতে পারে।’
অস্বাভাবিক বৈশিষ্ট্য:
এই বস্তুটি যে সংকেত নির্গত করে, তা অত্যন্ত শক্তিশালী। সাধারণত, পালসার নামক নিউট্রন তারাগুলো দ্রুত ঘোরে এবং প্রতি কয়েক সেকেন্ড বা তারও কম সময়ে সংকেত পাঠায়। কিন্তু ‘অঝকঅচ ঔ১৮৩২-০৯১১’ বস্তুটির সংকেতের বিরতি অনেক বেশি দীর্ঘ। এটি পালসারের তুলনায় অনেক ধীর এবং সাদা ক্ষুদ্র তারার তুলনায়ও অস্বাভাবিক।
আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, এই বস্তুটি গত ৩৫ বছর ধরে এই সংকেত পাঠাচ্ছে। ১৯৮৮ সালের পুরনো পর্যবেক্ষণ ডেটা বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া গেছে। এর মানে হলো, বস্তুটি দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে এই অদ্ভুত সংকেত নির্গত করছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।