দেশে অস্ত্রোপচার বেড়েছে, বাড়েনি অ্যানেস্থেসিওলজিস্ট
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অস্ত্রোপচারের আগে রোগীর ওপর চেতনানাশক প্রয়োগে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীর নানা ধরনের বিপত্তি বা মৃত্যুর ঘটনাও ঘটছে।
বিশেষজ্ঞরা বলছেন, গোটা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় অ্যানেস্থেসিওলজিস্টের (অবেদনবিদ) সংকটের কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে গণ-অভ্যুত্থানের পর ভারত গমনে জটিলতা সৃষ্টি হওয়ায় দেশে গুরুতর অস্ত্রোপচারের চাহিদা এখন ব্যাপক মাত্রায় বেড়েছে। এতে হাসপাতালগুলোয় অবেদনবিদের সংকট এখন আরো তীব্র হয়েছে।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানসের (বিএসএসিসিপিপি) তথ্য অনুযায়ী, দেশে এখন তালিকাভুক্ত বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট আছেন ১ হাজার ৯৫২ জন। এর বাইরে আছেন আরো পাঁচ শতাধিক অ্যানেস্থেসিওলজিস্ট। কিন্তু দেশের স্বাভাবিক চাহিদা বিবেচনায় এ সংখ্যা যথেষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিএসএসিসিপিপির কার্যকরী পরিষদ সদস্য ডা. মোহাম্মদ আহাদ হোসেন বলেন, ‘দেশে সরকারি হাসপাতালগুলোয় যে পরিমাণ অ্যানেস্থেসিওলজিস্টের পদ রয়েছে, সে অনুপাতে সার্জনের সংখ্যা বেশি। অধিক অপারেশনে স্বল্পসংখ্যক অ্যানেস্থেসিওলজিস্ট কাজ করছেন, যে কারণে তাদের ওপরে কাজের চাপ রয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে আইন লঙ্ঘন করে প্রশিক্ষণ বা সনদ ছাড়াই অনেকে অ্যানেস্থেসিয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার নামমাত্র প্রশিক্ষণ নিয়েও যুক্ত হয়েছেন অনেকে। এসব কারণে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষিপ্তভাবে কিছু দুর্ঘটনার ঘটনা ঘটছে। সার্বিক দিক পর্যালোচনা করলে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ যেমন বাড়ানো দরকার, একই সঙ্গে এ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য চিকিৎসকদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেয়াটাও এখন সময়ের দাবি।’
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি হাসপাতালগুলোর চেয়ে বেসরকারি হাসপাতালগুলোয় অস্ত্রোপচারের হার বেড়েছে তুলনামূলক বেশি। রাজধানীর স্কয়ার, ইবনে সিনা, এভারকেয়ার, ল্যাবএইড, বিআরবি হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে গত কয়েক মাসে অস্ত্রোপচারের সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বেড়েছে। আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউসহ বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্রেও অস্ত্রোপচারের সংখ্যা বেড়েছে। ফলে সবখানেই এখন প্রয়োজন পড়ছে অতিরিক্ত অ্যানেস্থেসিওলজিস্টের।
এদিকে অ্যানেস্থেসিওলজিস্টদের অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলোয় সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্টদের মধ্যে বেতন-ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়েছে। ফলে তাদের অনেকেই পেশাগত বিশেষায়নে পরিবর্তন আনছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












