মসজিদের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২
নাটোরের বড়াইগ্রামের নওপাড়ায় মসজিদের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি জোয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
গতকাল জুমুয়াবার দুপুর ১২টার দিকে জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, মসজিদের জমি নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে বিরোধ বাঁধে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের। দুপুর ১২টার দিকে নওপাড়া গ্রামে এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী ফারুক ছুরিকাঘাত করলে নাজিম উদ্দিনসহ ৩ জন গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।