মব সহিংসতা, গণপিটুনি ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপে উদ্বেগ
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অক্টোবর মাসে অন্তত ৬৪টি রাজনৈতিক সহিংসতায় ১০ জন নিহত ও ৫১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৭টি ঘটনায় ২৮৬ জন আহত ও ৯ জন নিহত হন। এছাড়া বিএনপি–আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন এবং বিএনপি–জামাত সংঘর্ষে আহত হয়েছেন ১৩৭ জন। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি অন্তত ১৭টি হামলায় ৯ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।
এইচআরএসএস প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ এ তথ্যগুলো জানা গেছে।
সাংবাদিক নির্যাতনের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অক্টোবরে ৩৪টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৫ জন আহত, ১১ জন লাঞ্ছিত, ৯ জন হুমকির মুখে এবং ২ জন গ্রেপ্তার হয়েছেন।
অক্টোবরে গণপিটুনির অন্তত ১৭টি ঘটনায় ১০ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে ৪টি ঘটনায় বিএসএফ ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং ত্রিপুরায় স্থানীয়রা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে সীমান্ত দিয়ে ১৩৫ জন বাংলাভাষী মানুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মিয়ানমার সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে; সেখানে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য নিহত এবং আরাকান আর্মির হাতে ১৮ জন জেলে আটক হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবরে ২২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন ধর্ষণের, ৯ জন গণ-সম্ভ্রমহরনের শিকার এবং ৫ জনকে সম্ভ্রমহরণের পর হত্যার শিকার। যৌতুকের জন্য নির্যাতনে ৪ নারী নিহত এবং পারিবারিক সহিংসতায় ৪৯ নারী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ১৩৩ শিশু নির্যাতনের শিকার হয়েছে-যাদের মধ্যে ৩৪ জন নিহত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)