মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, এনসিপি নেতারা ইউনূস সরকারের অংশ ছিলো আর তাদের কথাবার্তাও লাগামহীন। দেশে মবোক্রেসির সংস্কৃতি তারাই চালু করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক কারণে দেশকে অস্থিতিশীল করার চিন্তা থেকে ফ্যাসিস্টরা ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
এছাড়া বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব একনায়কতন্ত্র গঠন করেছিল মন্তব্য করে তিনি বলেন, এ কারণেই তার অনিবার্য পতন হয়েছিল।
এসময় দেশকে ভিন্নদিকে ধাবিত করার অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, দেশকে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।