‘মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’
দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়া নিয়ে জাতীয় সংসদে চরম ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে বিনয়ের সঙ্গে সার্বিক পরিস্থিতি স্বীকার করে দুঃখপ্রকাশ করছেন, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্য ও ব্যাখ্যা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
আলোচনা শেষে বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সাবমিসিভ ওয়েতে বিষয়টি একনলেজ করেন এবং দুঃখ প্রকাশ করেন, আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিষয়টিকে সেভাবে এড্রেস করেন না। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মন্ত্রীর কাছ থেকে শুনি (বিদ্যুতের) তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে গেছে। তিনি আরও বলেন, জাতির সামনে প্রকৃত সত্য প্রকাশ ও পরিষ্কার রাখা ভালো। এ সময় দায়িত্বশীলদের প্রতি বিনয়ের সঙ্গে বিষয়টিকে সঠিকভাবে এড্রেস করার অনুরোধ জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।