মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আশির, ১৩৯১ শামসী সন , ২৯ মার্চ, ২০২৪ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজধানীর খামারবাগি মোড়ে পিকআপ ট্রাক বোঝাই তরমুজ। গাড়ির চারপাশে ক্রেতারা অপেক্ষা করছেন তরমুজ কেনার জন্য। অনেকে ধরে দেখছেন, ওজন করে আবার রেখে দিচ্ছেন। বিক্রিতে দেরি দেখে চলেও যাচ্ছেন অনেকেই। এরপরও রোজা রেখে রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনেক ক্রেতা। মন্ত্রী আসবেন, উদ্বোধন করবেন, তারপর বিক্রি শুরু হবে, এই অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। অবশেষে উদ্বোধনের আগেই দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে তরমুজ বিক্রি শুরু হয়। পরে দুপুর ১টায় কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ উদ্বোধন করেন।
রাজধানীর পাঁচ স্থানে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে এই কার্যক্রম শুরুর তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী খামারবাড়ি মোড়ে তরমুজের পিকআপও আসে। কিন্তু সকাল থেকে অপেক্ষা করেও কিনতে পারছিলেন না ক্রেতারা। সকাল ১০টা থেকে সেখানে অবস্থান করে দেখা যায়, কেনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে উত্তেজিত হয়ে ওঠেন তরমুজ কিনতে আসা লোকজন। অবশেষে মন্ত্রীর উদ্বোধনের আগেই দুপুর ১২টার পরে বিক্রি শুরু করেন বিক্রেতারা।
সকাল ৯টা থকে থেকে অপেক্ষা করে দুপুর সাড়ে ১২টায় তরমুজ কিনতে পেরেছেন বাবুল মিয়া। তিনি বলেন, তিন ঘণ্টা দাঁ[ানোর পর কিনতে পেরেছি। আমাকে ৯ কেজির তরমুজ দিয়ে ১১ কেজির দাম রেখেছিল। পরে আমি গিয়ে মাপলে দেখি ওজন অনুযায়ী টাকা বেশি রেখেছে। তাদের জানানোর পর টাকা ফেরত দিয়েছে।
সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা করেছেন নানা অভিযোগ। কেউ কেউ চলে গিয়েছেন না কিনেই।
এক ক্রেতা বলেন, তরমুজ বিক্রি করতে কি মন্ত্রীকে লাগে? আমাদের আগেই বলতো যে বিকাল থেকে বিক্রি করা হবে, তাহলে তো আমরা সকালে রোদের মধ্যে এসে লাইনে দাঁড়াতাম না। গাড়ি এনে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু তরমুজ বিক্রি করবে না। এমনভাবেই বলছিলেন তরমুজ কিনতে আসা আরেক ক্রেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












