মন্ট ব্ল্যাঙ্ক পর্বতের উচ্চতা কমেছে
আল্পস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মন্ট ব্ল্যাঙ্ক। এটির উচ্চতা গত দুই বছরে ২.২২ মিটার কমে গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। গ্রীষ্মকালীন উচ্চ মাত্রার কারণে স্নোপ্যাকের আকার কমে গিয়ে মন্ট ব্ল্যাঙ্ক তার উচ্চতা হারিয়েছে বলে জানিয়েছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০০১ সালে পর্বতশৃঙ্গের সুনির্দিষ্ট পরিমাপ শুরু হয়। ২২ বছর পর এবারই প্রথম এতটা উচ্চতা কমল মন্ট ব্ল্যাঙ্কের। গত বৃহস্পতিবার মন্ট ব্ল্যাঙ্কের নতুন উচ্চতা প্রকাশ করেছে হোতে-সাভওয়া আঞ্চলিক প্রশাসনের জরিপকারী দল। সেখানে মন্ট ব্ল্যাঙ্কের নতুন উচ্চতা ৪ হাজার ৮০৫.৫৯ মিটার বলা হয়েছে। ২০২১ সালে এর উচ্চতা ছিল ৪ হাজার ৮০৭.৮১ মিটার।
জরিপকারী দলের সদস্য ডেনিস বোরেল বলেছে, ২০২৩ সাল কিছুটা ব্যতিক্রমী বছর। এ বছর মন্ট ব্ল্যাঙ্ক ২০২১ সালের তুলনায় ৩ হাজার ৫০০ ঘনমিটার বরফ ও তুষার হারিয়েছে। এই বিপুল পরিমাণ বরফ কমে যাওয়ার কারণে পর্বতটি তার উচ্চতা হারিয়েছে।
মন্ট ব্ল্যাঙ্কের পাথুরে চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৭৯২ মিটার উঁচুতে অবস্থিত। তবে এর উচ্চতা বরফের আচ্ছাদন, বাতাস ও আবহাওয়ার ওপর নির্ভর করে কখনও কখনও পরিবর্তিত হয়। ইউরোপের আল্পসে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে গবেষকের ২০০১ সাল থেকে প্রতি দুই বছর পর পর মন্ট ব্ল্যাঙ্কের উচ্চতা পরিমাপ করছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।