রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে ২৯ বার কোপ, দাঁড়িয়ে দেখলো সবাই
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের রূপনগরে এক যুবকের অতর্কিত হামলায় নুপুর নামে এক নারী গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে পেছন থেকে ওই যুবক তার ওপর হামলা চালায়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় জানা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে পেছন থেকে ওই যুবক এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও সেই যুবক অনবরত আঘাত করতেই থাকে। এসময় দুজন এগিয়ে আসলেও পরক্ষণে সরে যান। আর পাশ থেকে পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কয়েকজন।
এর আগে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নারী শ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। মিরপুর-১২ নম্বর এলাকায়ও পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনার সময়ে মিরপুরের রূপনগর এলাকায় ওই নারী শ্রমিক আক্রান্ত হন।
আরও পড়ুন
সব ›
আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি
আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ!
গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের…
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা
মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, পুলিশের গাড়িতে আগুন
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, টার্গেট ঢাকা
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন…
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন স…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।