গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর, বরিশাল, সিলেট ও রাজশাহীতে ইউনূসের বিতর্কিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও বেশ কয়েকটি স্থানে ব্যাংকটির শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের বিতর্কিত কর্মকান্ড ও দেশবিরোধী মার্কিনি স্বার্থে
কাজ করা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ দেশের মানুষ। এছাড়া গ্রামের আনাচে কানাচে উচ্চ সুদে ঋণ দিয়ে দেশের হতদরিদ্র মানুষের অর্থ হাতিয়ে নেয়ার প্রকল্প গ্রামীণ ব্যাংক নিয়ে বিতর্কও দেশজুড়ে।
গত ১৮ মে গ্রামীণ ব্যাংকের উচ্চ হারের সুদ নিয়ে রুল জারি করেছিলো হাইকোর্ট। রুলের বিষয়টি জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন, ভূমিহীনদের জন্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের বিপরীতে সুদের হার তফসিলি ব্যাংকগুলোর তুলনায় ২০ ভাগের ওপরে। যেকোনো তফসিলি ব্যাংক থেকে যেকোনো ধরনের ঋণ নেওয়া হলে, ঋণগ্রহীতা যদি মূল ঋণের বিপরীতে সুদের দ্বিগুণ পরিশোধ করেন, তাহলে দায় থেকে অব্যাহতি পেয়ে থাকেন। অথচ গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নেওয়া গ্রহীতারা এ ধরনের সুযোগ পান না। গ্রামীণ ব্যাংক থেকে ভূমিহীন ক্ষুদ্র ঋণ নেওয়া গ্রাহকদের ক্ষেত্রে এ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছিলো।
আরও পড়ুন
সব ›
আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি
আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ!
গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের…
রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে ২৯ বার কোপ, দাঁড়িয়ে দেখলো সবাই
মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, পুলিশের গাড়িতে আগুন
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, টার্গেট ঢাকা
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন…
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন স…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।