মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, পুলিশের গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক:
৩০ হাজার টাকা মজুরির দাবিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় জেলার মালেকের বাড়ি এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাড়িটি মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। অন্যদিকে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে এসব এলাকায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভোগড়া, গাছাসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে লোকজন জড়ো হচ্ছে। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করছি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে।'
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মঙ্গলবার পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। সব মিলিয়ে শিল্পাঞ্চলের ৪৯টি কারখানায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শ্রমিকদের কর্মবিরতির মুখে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১০টা পর্যন্ত অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি শুরু হয়। পরে সার্বিক নিরাপত্তা বিবেচনায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি
আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ!
গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের…
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা
রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে ২৯ বার কোপ, দাঁড়িয়ে দেখলো সবাই
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, টার্গেট ঢাকা
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন…
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন স…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।