মজুরি বাড়ছে ১৩ খাতের শ্রমিকদের
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তৈরি পোশাক, ট্যানারি ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সংশোধিত এই অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে ন্যূনতম মজুরিকাঠামো পাঁচ বছর নয়, বরং তিন বছর অন্তর পুনর্র্নিধারণ করতে হবে। এতে করে তৈরি পোশাক, চা-বাগান, বেসরকারি পাটকলসহ ১৩টি খাতের মজুরি পুনর্র্নিধারণ কার্যক্রম আগামী বছরের মধ্যে করতে হবে। কারণ, সর্বশেষ মজুরিকাঠামো কার্যকর হওয়ার পর এসব খাতের তিন বছর পূর্ণ হয়েছে বা আগামী বছরের মধ্যে পূর্ণ হবে।
শ্রমিকনেতারা বলছেন, শ্রমিকের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরেই তিন বছর অন্তর মজুরি বৃদ্ধির দাবি ছিল। শ্রম আইন সংশোধনের অধ্যাদেশে দাবিটি অন্তর্ভুক্ত হয়েছে। তাতে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বিভিন্ন খাতের শ্রমিকেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। অন্যদিকে মালিকপক্ষের নেতারা বলছেন, প্রতিবার মজুরি পুনর্র্নিধারণের সময়, বিশেষ করে পোশাকশ্রমিকদের মজুরিকাঠামো নিয়ে আলোচনার সময় শ্রম অসন্তোষ হয়। এ জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ গত সোমবার (১৭ নভেম্বর) জারি করেছে সরকার। তার আগে বিভিন্ন খাতের শ্রমিকের মজুরি তিন বছর পরপর মূল্যায়ন ও পুনর্র্নিধারণের সুপারিশ করেছিল শ্রম সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, কোনো খাতের মজুরিকাঠামো নির্ধারণে পরিবারে একক উপার্জনকারী হিসেবে বিবেচনায় নিয়ে এমন পরিমাণ নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিক তার পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। যদিও এই বিষয় নিয়ে অধ্যাদেশে কিছু বলা হয়নি।
শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নতম মজুরি বোর্ড এখন পর্যন্ত ৪২টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমানে তিনটি নতুন খাতসহ ১৭ খাতের মজুরি পুনর্র্নিধারণের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ছয়টি খাতের মজুরি পুনর্মূল্যায়ন সময় পেরিয়ে গেছে। তবে ১৩টি খাতের মজুরি পুনর্র্নিধারণ চলতি বছর বা আগামী বছরের শুরু করতে হবে। ৫ বছর পরপর মজুরি পুনর্র্নিধারণের আগের নিয়ম বজায় থাকলে এই ১৩ খাতের শ্রমিকের মজুরি মূল্যায়ন আরও পরে হতো। এই ১৩টি খাত হচ্ছে নিরাপত্তাকর্মী সেবা, স-মিলস, প্রিন্টিং প্রেস, চিংড়ি, মাছ শিকারি ট্রলার, রাবার ইন্ডাস্ট্রিজ, ব্যক্তিমালিকানাধীন পাটকল, হোমিওপ্যাথ কারখানা, বিড়ি, চা-বাগান, সিনেমা হল, হোসিয়ারি ও তৈরি পোশাকশিল্প।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












