পরিবেশবান্ধব ফাইবার উদ্ভাবনে তরুণ গবেষকদের সম্ভাবনা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) গত ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ২য় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপকরণ সম্মেলন (ওঈঋচ-২০২৫)। এ আয়োজন করে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ। দেশি-বিদেশি গবেষকরা এতে অংশ নেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সালের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল তুলে ধরেন।
এনইউবির গবেষণাগুলোর মধ্যে ছিলো, বায়ো-ভিত্তিক কম্পোজিটে আগুন প্রতিরোধী উপাদান উন্নয়ন, যা নির্মাণ কাজে ব্যবহার করা যাবে। কলার খোসার নির্যাস দিয়ে রাসায়নিক প্রতিরোধী পোশাক তৈরি, যা পরিবেশবান্ধব সমাধান হতে পারে। পুনর্ব্যবহৃত তুলা, পলিয়েস্টার ও টেনসেল দিয়ে পরিবেশবান্ধব সুতা উন্নয়ন। প্যাকেজিং উপকরণ তৈরিতে সম্ভাবনাময় জুট বায়ো-কম্পোজিট ব্যবহার। রং করা বর্জ্য পানির পুনঃব্যবহারযোগ্যতা বিশ্লেষণ। গ্রেহ ওয়াটারকে (আংশিক ব্যবহৃত পানি) টেক্সটাইল রং করার সম্ভাব্য উৎস হিসেবে ব্যবহার।
শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, এনইউবির টেক্সটাইল বিভাগের এই সফল অংশগ্রহণ সম্ভব হয়েছে বিভাগীয় প্রধান জি. এম. ফয়সালের দিকনির্দেশনায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও উন্নত গবেষণার মাধ্যমে বিভাগটি দেশের টেক্সটাইল শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












