মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার নতুন সমীকরণ
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে তিন মুসলিম দেশ নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে।
এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ইরান ও মার্কিন-ইস্রো যুদ্ধের প্রভাবে অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থার দিকে ঝুঁকছে।
গত ৭ আগস্ট সৌদির পবিত্র মক্কায় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
একটি বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা বাকি সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই চুক্তি তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার প্রতিটি দিককে আরও সুদৃঢ় করবে।’
বাস্তব ক্ষেত্রে এই চুক্তি কীভাবে পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। তবে বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা গ্যারান্টির স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কার বিষয়টি তুলে ধরে।
রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউটের মিডল ইস্ট ফেলো ক্রিস্টিয়ান কোটস উলরিখসেন আল-জাজিরাকে ইমেইলে জানায়, ‘আঞ্চলিক দেশগুলো এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন নিরাপত্তা অংশীদারিত্বের বিশ্বস্ততা নিয়ে সংশয়ে রয়েছে।’
সে আরও বলে, ‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত, যুদ্ধের পরিচালনা এবং যুদ্ধবিরতির বিভিন্ন অনিয়মিত প্রচেষ্টা-এসব কিছু ওই নিরাপত্তাহীনতার শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কের পথ তৈরি করেছে।’
তবে সে যোগ করে, এই চুক্তিগুলোর লক্ষ্য যুক্তরাষ্ট্রকে পুরোপুরি প্রতিস্থাপন করা নয়, বরং কৌশলগত এবং নীতিনির্ধারণী বিকল্পের পরিসর বাড়ানো।
যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা:
যদিও সন্ত্রাসী ড্রাম্প প্রশাসন এখনো এই চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছে, এটি মূলত ইরান যুদ্ধের বিশৃঙ্খলা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন দেশের একটি যৌথ সমন্বয়মূলক পদক্ষেপ।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক সিনা তুসি আল-জাজিরাকে বলেন, ‘ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে যে আঞ্চলিক শৃঙ্খলা নতুন রূপ নিচ্ছে, এটি তার অন্যতম প্রথম বড় ভূ-রাজনৈতিক লক্ষণ।’
তিনি আরও বলেন, ‘চুক্তিটির গুরুত্ব কেবল একটি আনুষ্ঠানিক সামরিক জোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক দেশগুলো কীভাবে নিজেদের নিরাপত্তাকে নতুন করে মূল্যায়ন করছে, সেটিই এখানে মুখ্য।’ সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












