ভয়েস অব আমেরিকায় বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকায় বিশাল পরিমাণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে ব্যয়ের কারণে কাঁটছাটের অংশ হিসেবে। এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
চলতি বছর, বিশেষ করে গত মার্চ থেকে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক কাঁটছাটের কারণে ভয়েস অব আমেরিকার প্রায় এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই করা হয়। সাম্প্রতিক সময়ে আরও ৬৩৯ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংস্থার কর্মী সংখ্যা মাত্র ২৫০ জনে নেমে আসবে। এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে খরচ কমানো।
ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান হলো ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা কারি লেক জানিয়েছে, আমেরিকান করদাতাদের ট্যাক্স অর্থ দিয়ে অকার্যকর সংস্থা পরিচালনার সময় শেষ হয়েছে।
গত কয়েক দশক ধরে এ ধরনের সংস্থাকে অর্থায়ন করাও অযৌক্তিক বলে তার মন্তব্য। এছাড়া, গত মার্চে হোয়াইট হাউজ ভয়েস অব আমেরিকাকে ‘দ্য ভয়েস অব র্যাডিকাল আমেরিকা’ বলেও আখ্যায়িত করেছে এবং প্রোপাগান্ডা চালানোর অভিযোগ এনেছে। সংস্থার প্রতি সপ্তাহে প্রায় ৩৬০ মিলিয়ন দর্শকের কাছে তথ্য পৌঁছায় বলে ২০১৯ সালে জন লাসিং, ইউএসএজিএমের তৎকালীন সিইও, কংগ্রেসে জানিয়েছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)