ভয়াবহ ডেঙ্গুর কবলে আর্জেন্টিনা, মশা তাড়ানোর ওষুধের সংকট
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মৌসুম অতিক্রম করছে আর্জেন্টিনা। কিন্তু মশা তাড়ানোর ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে দেশটিতে। দেশটিতে মশা প্রতিরোধক কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সুপার মার্কেট ও ফার্মেসিতে ‘নো রিপেলেন্ট’ নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনলাইনসহ কিছু কিছু জায়গায় এখনো প্রতিরোধক পাওয়া গেলেও এগুলোর দাম আকাশচুম্বী।
সরকার এটিকে সাময়িক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছে, আগামী কয়েক দিনেই এর সমাধান হয়ে যাবে। তবে সরকারের দেওয়া আশ্বাসে ভরসা পাচ্ছে না বেশির ভাগ নাগরিক। বিশেষ করে বুয়েনস এইরেসের আয়ার্সের বাসিন্দারা আতঙ্কে রয়েছে; কারণ, এরই মধ্যে লাখ লাখ আর্জেন্টাইন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, গত মার্চ মাস থেকেই দেশটিতে মশা প্রতিরোধকের সংকট দেখা দিতে শুরু করে। মশা প্রতিরোধক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান জানায়, ডেঙ্গুর প্রাদুর্ভাবের পূর্বাভাসে ত্রুটির কারণে এ সংকট দেখা দিয়েছে এবং পণ্য উৎপাদনে কয়েক মাস সময় লেগেছে।
আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী মারিও বলেছে, এটি সরবরাহ এবং চাহিদার মধ্যে সমস্যা।
ডেঙ্গুর একটি ভ্যাকসিন তৈরি হয়েছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় বেশির ভাগ মানুষ ভাইরাস এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর নির্ভর করে। গ্রীষ্মম-লীয় এবং উপক্রান্তীয় পানিবায়ু অঞ্চলে ডেঙ্গু সবচেয়ে বেশি দেখা যায়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে- উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, ফোলা গ্রন্থি ও ফুসকুড়ি।
আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬৩ হাজার ৪১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রায় সব বয়সের আক্রান্তদেরই মৃত্যু হচ্ছে, বিশেষ করে ৮০ বছরের বেশি বয়সের আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি।
মশা প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় এড়াতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া অসুস্থতার লক্ষণ দেখা দিলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)