ভোররাতে ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৪
একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ট্রেন ধাক্কা দিলে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ি মোড় রেলক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গেটম্যান অনুপস্থিত থাকায় লেভেল ক্রসিংয়ের বার নামানো হয়নি। যে কারণে রেললাইনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, দুর্ঘটনায় ট্রাকটি উল্টে গেলে ট্রেন ও ট্রাকের চালকসহ চারজন আহত হন।
এই দুর্ঘটনার ফলে সকাল এগারোটা পর্যন্ত সরিষাবাড়ী লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।