রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভোট-নিষেধাজ্ঞার ফিসফাস জনপ্রশাসনে

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, রাত ২:৪৭
ভোট-নিষেধাজ্ঞার ফিসফাস জনপ্রশাসনে
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ের বাইরে একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা এক অতিরিক্ত সচিব সম্প্রতি ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যেতে ভিসার জন্য আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী তার সাক্ষাৎকার নেয় মার্কিন দূতাবাস। সাক্ষাৎকার চলে টানা ৪০ মিনিটের বেশি। সরকারি-বেসরকারি, সামাজিক-রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন করা হয়। সেই অতিরিক্ত সচিব পরে এক ঘরোয়া আলোচনায় বলেন, জীবনে এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি পড়েননি। আগেও অনেকবার ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন; কিন্তু ভিসা পেতে এমন জেরার মুখে পড়তে হয়নি কখনো। নিজের ঘনিষ্ঠ কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের সঙ্গে আলাপচারিতায় তিনি এমন কথা বলেন। ওই ঘরোয়া আলোচনায় উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তার কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, অতিরিক্ত সচিবের বিবরণ শোনার পর সেখানে উপস্থিত দুই যুগ্ম সচিব বলেন, যুক্তরাষ্ট্রকে এভাবে প্রতিপক্ষ বানানো উচিত হয়নি সরকারের। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন এবার সম্ভব নয়। হামলা-মামলা দিয়ে বিরোধীদের হটানো গেলেও ক্ষমতাধর বিদেশিদের সামলানো সহজ হবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন প্রশাসনে প্রধান ইস্যু নির্বাচন। প্রভাবশালী অনেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাতে ব্যস্ত। চাকরি শেষে স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে অবসর কাটানোই তাদের স্বপ্ন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি তাঁদের সেই স্বপ্নের পথে বাধা হতে যাচ্ছে। এ কারণে প্রশাসনে এখন চলছে এলাকা, বিশ্ববিদ্যালয়, ব্যাচভিত্তিক আড্ডা। আলোচনার মুখ্য বিষয়, কীভাবে হবে এবারের নির্বাচন। আগের মতোই নাকি অবাধ-নিরপেক্ষ হবে! কারাই বা আগামী দিনে দেশ শাসন করবে।
প্রশাসনের একাধিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর প্রশাসনের অনেক কর্মকর্তা আতঙ্কে আছেন। বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করাকেও অনেক কর্মকর্তা বাঁকা চোখে দেখছেন। ঈদুল আজহার পর ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ তিন দফায় দেশের অন্তত ৩০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। এক মাস আগে কয়েকজন সাবেক ডিসিকে (বর্তমানে যুগ্ম সচিব) কয়েকটি বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হলেও অনেকেই নতুন কর্মস্থলে যোগ দেননি। বিগত সময়ে সুনাম ও দাপটের সঙ্গে তাঁরা মাঠে কাজ করে এলেও নির্বাচনকালে মাঠে যেতে অনীহা দেখাচ্ছেন। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে জনসমাগমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কেউ কেউ। বিষয়টি নজর এড়ায়নি সরকারের শীর্ষ মহলেরও।
এমন পরিস্থিতিতে গত ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর আন্দোলন দেখে কর্মকর্তাদের ভয় না পাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একটু আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ’
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সচিব বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের মনে ভয় আছে বলেই প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন, এটাই আমার বিশ্বাস। বিরোধী দলগুলোর আন্দোলনে ভয় না পাওয়ার কথা বলা ঠিক হয়নি। কারণ, এটা কোনো দলীয় অনুষ্ঠান ছিল না। তিনি সংবিধান সমুন্নত রেখে নিরপেক্ষভাবে নির্ভয়ে কাজ করতে বলতে পারতেন। ’
একাধিক কর্মকর্তা জানান, ডিসি-ইউএনও পদ ছাড়া মাঠপ্রশাসনে এখন কেউ যেতে আগ্রহ দেখাচ্ছেন না। অনেকে ওই ধরনের বদলি ঠেকাতে তদবির করছেন। কেউ কেউ সফলও হয়েছেন।
ওই কর্মকর্তারা আরও জানান, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ছয় মাস আগেই প্রশাসনসহ নির্বাচনসংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্বাচনী পরিকল্পনা দেওয়া হয়েছিল। এবার নির্বাচনের চার মাস বাকি থাকলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা পাওয়া যাচ্ছে না। গত ২৪ জুলাই সরকারের শীর্ষ কর্মকর্তাদের ডেকে ‘অনানুষ্ঠানিক সচিব সভা’ করা হলেও সেখানে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। শুধু ক্ষমতাসীনদের তিন মেয়াদের উন্নয়ন কর্মকা- ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে। সরকার এখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিকে সামলাতেই ব্যস্ত। তাদের চাপের কারণে অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে প্রশাসনের একশ্রেণির কর্মকর্তার মধ্যে ভয় ও উদ্বেগ কাজ করছে। গত কয়েক বছরে যেসব কর্মকর্তা দলীয় ক্যাডারের মতো কাজ করেছেন, তাঁদের মধ্যে এই ভয় ও উদ্বেগ বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্মকর্তাদের ভয়-উদ্বেগ থাকাটা অস্বাভাবিক নয়। ’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৩ ঘণ্টা আগে