ভোটের আগে পুলিশে চার স্তরে রদবদল, ওসি পদায়নও লটারিতে
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল শুরু হয়েছে। পুলিশের চারটি স্তরে আসবে নতুন মুখ। রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার, পুলিশ সুপার (এসপি), অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হবে। নির্বাচন সামনে রেখে এসপি পদায়নের জন্য এরই মধ্যে লটারি করা হয়েছে। প্রথমবারের মতো থানার ওসি পদায়নও হবে লটারির মাধ্যমে। ‘যোগ্য’ ওসি বাছাই কাজ শুরু করেছে পুলিশ সদরদপ্তর। এ জন্য ‘সৎ’, ‘নিরপেক্ষ’ পরিদর্শকের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। লটারির মাধ্যমে এসপি হিসেবে যারা চূড়ান্ত তালিকায় রয়েছেন, তাদের এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে লটারির মাধ্যমে তাদের জেলা পরিবর্তন হয়েছে।
এদিকে পুলিশের একটি সূত্র বলছে, সারাদেশের ৬৬৬টি থানায় ওসির পদায়নও হবে লটারির মাধ্যমে। প্রথমে ‘যোগ্য’ কর্মকর্তা বাছাই করা হবে। এরপর জেলার এসপিরা লটারির মাধ্যমে ওসি চূড়ান্ত করবেন। আর মহানগর কমিশনার তার এলাকার আওতাধীন ওসির পদায়নের জন্য লটারির আয়োজন করবেন। তবে ওসি চূড়ান্ত করার আগে রেঞ্জ ডিআইজি, কমিশনার এবং এসপি পদায়ন হবে।
পুলিশের এক কর্মকর্তা জানান, নির্বাচন ঘিরে গুরুত্ব বিবেচনা করে ৬৪ জেলাকে এ, বি, সি- তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটেগরিতে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর জেলা। বাকি জেলাগুলো ‘বি’ এবং ‘সি’ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, এসপি পদায়নের ক্ষেত্রে প্রথমে ‘যোগ্য’ কর্মকর্তাদের বাছাই করে একটি তালিকা করা হয়। এতে বর্তমানে দায়িত্ব পালন করা ৫০ জনের মতো এসপি স্থান পান। তালিকায় নতুন মুখ হিসেবে যুক্ত হন ১৪ থেকে ১৬ জন।
সূত্র বলছে, ভোটের সময় যারা এসপি হিসেবে থাকছেন, তাদের অধিকাংশই বিসিএস ২৫ ব্যাচের। বাকিরা ২৭ ব্যাচের।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সংসদ নির্বাচন সামনে রেখে ‘যোগ্য’ এসপি খুঁজে বের করার প্রক্রিয়া আগে থেকে শুরু করে পুলিশ সদরদপ্তর। এ জন্য বর্তমানে ৬৪ জেলায় যারা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের যোগ্যতার মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। রেঞ্জ ডিআইজিদের মাধ্যমে এ মূল্যায়ন করা হয়।
জেলার দায়িত্বে আছেন– এমন এসপি ছাড়া বিভিন্ন ইউনিটে কর্মরত একই পদমর্যাদার ‘যোগ্য’ কর্মকর্তার তালিকাও তৈরি করা হয়। তাদের সবাইকে নিয়ে পুল গঠন করা হয়। তিনটি পুল থেকে নির্বাচনকালে মাঠ প্রশাসনে পুলিশ সুপার লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












