শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পাটবীজ চাষ করে সফল ফরিদপুরের চাষিরা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, সকাল ৬:৪৪

ফরিদপুর সংবাদাদতা:
ফরিদপুরে পাটবীজ চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন চাষিরা। পাটবীজ চাষে প্রতি শতক জমিতে যে পরিমাণ খরচ হয়েছে, তার চেয়ে বেশি লাভ হবে বলে আশা তাদের। জেলায় এবার ৫ হেক্টর জমিতে পাটবীজ চাষ করে লাভের আশা করেছেন চাষিরা। এভাবে জেলাজুড়ে ব্যাপক হারে পাটবীজ চাষ হলে জেলা-উপজেলার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করাও সম্ভব বলে মনে করেন চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পাট উৎপাদনে সারাদেশের মধ্যে এক নম্বরে রয়েছে ফরিদপুর জেলা। মৌসুমে এখানে মোট আবাদি জমির কমপক্ষে ৮০ থেকে ৯০ ভাগ জমিতে পাট চাষ হয়। তবে পাট চাষের জন্য শতভাগ বীজ অন্য জায়গা থেকে কিনতে হয়। এর পেছনে অনেক অর্থ এবং সময় নষ্ট হয়। পাশাপাশি ঝুঁকিও থাকে। অনেক কৃষক নিম্নমানের পাটবীজ কিনে প্রতারিত হন। তাছাড়া আমদানির বেশিরভাগ পাটবীজ আসে ভারত থেকে। তাই আমদানি কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাট অধিদপ্তর।
পাট অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ৯টি উপজেলায় দেশীয় পাটের বীজ উৎপাদনের লক্ষ্যে ৫ হেক্টর জমিতে নাবী পাটবীজের আবাদ হয়েছে। এর মধ্যে জেআরও ৫২৪ ও সবুজসোনা জাতের পাটবীজ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বীজের ফলন ভালো হবে।
বিভিন্ন উপজেলার পাটবীজ চাষির সঙ্গে কথা বলে জানা যায়, তারা কখনো পাটবীজ চাষের কথা চিন্তাও করেননি। এ বছরই প্রথম নাবী পাটবীজ চাষ করেছেন। কিছুদিন পর বীজ ঘরে তুলতে পারবেন।
উপজেলার পাটবীজ চাষি মিরাজ মোল্লা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে পাটবীজ চাষ করে আমরা লাভবান হবো। উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে চলতি বছর প্রণোদনা হিসেবে আমাদের শুধু বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সার, কীটনাশকসহ পরিচর্যা খরচ প্রণোদনা দিলে পাটবীজ চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো।
মুক্তার হোসেন মোল্লা বলেন, আমাদের উপজেলা পাট অফিসের সহযোগিতা ও পরামর্শে ১ একরের কিছু বেশি জমিতে পাটবীজ চাষ করেছি। প্রচুর ফলন আসছে। আশা করছি এখান থেকে ১০-১২ মণ পাটবীজ উৎপাদন করতে পারবো।
তিনি বলেন, প্রতি ১ শতক জমিতে বীজ, সার, ওষুধ, শ্রমিকসহ সবমিলিয়ে খরচ হয় ৭০০ টাকা। সেই অনুযায়ী বীজ হবে প্রায় পাঁচ কেজি। যার দাম ১ হাজার টাকা। বীজ বাদে শতক প্রতি ১০ কেজি পাট উৎপাদন হবে। তার দাম প্রায় ৭০০ টাকা। সবমিলিয়ে এ পাটবীজ চাষে খরচ হবে ১৭০০ টাকা। তার মধ্যে খরচ বাদে প্রতি শতক জমিতে ১ হাজার টাকার মতো লাভ হবে।
পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফুল আমীন বলেন, আবহাওয়া অনুযায়ী ফরিদপুরে পাটবীজ চাষ তেমন লাভজনক নয়। এর চেয়ে শীতকালীন শাক-সবজি চাষে লাভ বেশি। এবার শুরুতে বৃষ্টির কারণে প্রায় অর্ধেক জমির চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি শতক জমিতে ২ থেকে ৩ কেজির মতো বীজ উৎপাদন হয়।
তিনি বলেন, নয়টি উপজেলার সদর উপজেলা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় ৩০ একর জমিতে এবং নগরকান্দা, ভাঙ্গা, সালথা উপজেলায় ১০ একর জমিতে পাটবীজ চাষ হয়েছে। এবার প্রতি ১০ শতক জমিতে একজন কৃষককে ২০০ গ্রাম পাটবীজ বিতরণ করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে