ভোক্তা অধিকারের অভিযানে বাধা: সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে ক্যাবের হুঁশিয়ারি
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার রাষ্ট্রীয় প্রচেষ্টায় বড় ধরনের বাধার মুখে পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত ১৮ ফেব্রুয়ারি চকবাজারের মৌলভীবাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে একদল অসৎ ব্যবসায়ীর তোপের মুখে পড়ার ঘটনা ঘটে।
এরই পরিপ্রেক্ষিতে রোববার তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত একটি স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দপ্তরে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে ঘটনার দিনের উদ্বৃতি দিয়ে জানানো হয়, মেসার্স দেওয়ান ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান মাত্র ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে দেয় এবং বৈধ কোনো ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হয়। সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল যখন আইন অনুযায়ী জরিমানা আরোপ করেন, তখন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টোর নেতৃত্বে ব্যবসায়ীরা হইচই সৃষ্টি করে পুরো মার্কেট বন্ধের হুমকি দিয়ে অভিযান প- করার চেষ্টা করেন।
ক্যাব এই ঘটনাকে কেবল সরকারি কাজে বাধা হিসেবে নয়, বরং সাধারণ ভোক্তার অধিকার হরণের এক চরম ধৃষ্টতা হিসেবে অভিহিত করেছে।
স্মারকলিপিতে স্পষ্টভাবে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজারে তদারকি কার্যক্রম নির্বিঘœ করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ক্যাব মনে করে, অসৎ ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিত না করলে আসন্ন রমজানে কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে পণ্য কেনা বেচায় ক্যাশ মেমো দেখানো বাধ্যতামূলক করার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এই পরিস্থিতিতে সরকার যদি বাজার মনিটরিংয়ে নমনীয়তা দেখায়, তবে সিন্ডিকেট আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্যাব নেতৃবৃন্দ।
এই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে নাগরিক সমাজ সরকারের প্রতি এই বার্তাই দিয়েছে যে, বাজার সিন্ডিকেট দমনে কেবল জেল-জরিমানা নয়, বরং মাঠপর্যায়ে প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা বহুগুণ বাড়াতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় ক্যাবের এই স্মারকলিপিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)