ভেদাভেদ ভুলে নির্বাচনে কাজ করতে হবে -আমীর খসরু
চট্টগ্রাম সংবাদদাতা:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সাথে কি হয়েছিল, কে-কি করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন।
বিএনপি যে একটি সুশৃঙ্খল দল তা মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল জুমুয়াবার মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, অতীতে নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগনকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।