‘পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল নয়’
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি পশ্চিমা বিশ্ব সহানুভূতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিয়ে উদ্বিগ্ন।
এক সাক্ষাৎকার এসব কথা বলেছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
তার কাছে জানতে চাওয়া হয়, অনেকে বলেন পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। আপনারা কি সেটা অনুভব করেন?
নাসির উদ্দিন আহমেদ অসীম উত্তরে বলেন, না, আমরা সেটা এভাবে দেখি না। তারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল নয়। বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিয়ে তারা উদ্বিগ্ন। তারা জানতে চায়, দেশের উন্নয়ন ও গণতন্ত্রায়নের জন্য সামগ্রিকভাবে কী করা যায়।
আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে লুটপাট, দমননীতি আর একদলীয় শাসনের পথে গেছে- তার দায় কিন্তু তাদেরই। তারা এখন পর্যন্ত নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়নি, এমনকি জনগণের কাছে ক্ষমাও চায়নি। যদি তারা সত্যিই অনুশোচনা প্রকাশ করত, তাহলে একটা রিকনসিলিয়েশনের প্রসেস শুরু হতে পারত। এখন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা চলছে- আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দায়ী করা যায় কি না, সেই বিষয় নিয়েই। সেখানে বিচার প্রক্রিয়ায় হয়তো পরিষ্কার হবে-দলের ভবিষ্যৎ রাজনীতিতে অবস্থান কী হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।