ভুসি-হলুদ রং মিশিয়ে ভেজাল মসলা তৈরী
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে ভেজাল মসলা তৈরীর মচ্ছব। অসৎ মৌসুমী ব্যবসায়ীরা মসলার চাহিদাকে পূজি করে অখাদ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরী করছেন ভেজাল এই বিশেষ উপকরন।
সরেজমিনে গিয়ে দেখায় যায়, খাতুনগঞ্জের আসাদগঞ্জে অবস্থিত নামসর্বস্ব অনেক গুলো কারখানায় কিছু অসৎ ব্যবসায়ী কোন প্রকার অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরী করছেন। নিম্নমানের মরিচের গুড়ার সাথে মানহীন আটা ও ময়দা, ভুসি অথবা চালের কুঁঁড়ার মিহি গুঁড়া এবং লাল করতে ক্ষতিকারক রং মেঝেতে রেখে বেলচা দিয়ে মিশ্রণ করা হচ্ছে। একই রকম ভাবে হলুদের গুঁড়া তৈরীতেও ভুসি ও হলুদ রংয়ের ক্ষতিকারক রং মেশানো হচ্ছে। ধনিয়ার গুঁড়ার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
জানা যায়, এই সকল কারখানা থেকে দৈনিক ২০০ থেকে ৫০০ কেজি প্রকার ভেদে মসলা দেশের বিভিন্ন স্থানের খোলাবাজারে বিক্রি হয়। যা খোলা মসলা হিসেবে মুদির দোকানগুলোতে পাওয়া যায়। এই মসলায় রান্নার ফলে সাধারণ মানুষ অজান্তেই নিজেদের পাশাপাশি পরিবার পরিজনসহ সকলের স্বাস্থ্যগত ঝুঁঁকিতে পড়ছেন। এতে নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও যেতে হচ্ছে অনেককে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতের পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী বলেন, গত সপ্তাহের শেষের দিকে মিয়া খান ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযোগ পেয়ে একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল মসলা জব্দ করি। আমরা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং জব্দকৃত ভেজাল মসলা চাক্তাই খালে ফেলে ধ্বংস করি। আগামীতেও আমাদের এই ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে। অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)