ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মাদক মাফিয়া চক্রের গ্রেপ্তার না হওয়া দেড় হাজারের বেশি সদস্য আরো ভয়ংকর হয়ে উঠেছে। তাদের সহযোগী হিসেবে শতাধিক বিদেশি দেশে ভিন্ন পেশার আড়ালে নতুন মাদক কারবার করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র্যাব ও গোয়েন্দা সংস্থা সূত্রে এসব তথ্য জানা যায়।
সম্প্রতি বিদেশি চক্রের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে ডিএনসি জানতে পেরেছে, তারা এ দেশে এসে বিভিন্ন পণ্যের ব্যবসায়ীর পরিচয়ের আড়ালে রাজধানীর উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কৃত্রিম মাদক ‘কিটামিন’ তৈরি করতো।
শুধু এই চীনা নাগরিকরাই নয়, আফ্রিকান অনেক নাগরিক ভিন্ন পেশার আড়ালে দেশে মাদক কারবার করছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছে।
এসব তথ্য যাচাই চলছে জানিয়ে ডিএনসির একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, দেশে ভয়ংকর একটি মাদকচক্র নতুন করে গড়ে উঠেছে। এই চক্রে দেড় হাজারের বেশি বড় ব্যবসায়ী রয়েছে। তাদের সঙ্গে বিদেশি মাদক কারবারিদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
তাদের তালিকাভুক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে সূত্র জানায়, এরা শ্রীলঙ্কাসহ আরো কয়েকটি দেশের মাদক ‘গডফাদারদের’ সঙ্গে যোগাযোগ রেখে এ দেশে নতুন নতুন মাদক ছড়িয়ে দিচ্ছে।
‘আমার বাসার দারোয়ান মাদক ব্যবসায়ী’ :
গত জুমুয়াবার রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গিয়ে এমন কয়েকজন মাদক কারবারির তথ্য পাওয়া যায়। মিরপুর এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমার বাসার দারোয়ান মাদক ব্যবসায়ী। আমি তাকে বাসার নিরাপত্তার জন্য নিয়োগ দিই।
সেই দারোয়ান এখন নিয়মিত মাদক বিক্রি করে। পুলিশকে বলেও গ্রেপ্তার করাতে পারিনি। এরপর ভয়ে আর কিছু বলি না। তাদের ধরিয়ে দিতে তৎপর হয়েছি জানতে পারলে শেষে তারা আমার জীবনটাই না নিয়ে নেয়-এই ভয়ে আছি!’
মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পের ভেতর বিভিন্ন দোকানি মাদক ব্যবসায়ী। পুরান ঢাকা ও রমনার রেলগেটসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে মাদক বিক্রি করতে দেখা যায়।
এদিকে মোহাম্মদপুর এলাকায় গত তিন দিনে দুই তরুণকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আসাদুল হক ও এলেক্স ইমন। তাদের মাদক কারবার এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হত্যার তথ্য পায় পুলিশ। গত বুধবার দিবাগত রাতে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল হককে এবং গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমনকে হত্যা করা হয়।
তিন চীনা নাগরিকের বিষয়ে ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ বলেন, রাজধানীর উত্তরায় একটি ল্লাবে অবৈধভাবে ‘কিটামিন’ তৈরি করার অভিযোগে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চীনা নাগরিকদের ভ্রমণ ইতিহাস বিশ্লেষণ করে ডিএনসি জানায়, তারা ব্যবসায়ী পরিচয়ে স্বল্প সময়ের জন্য বিভিন্ন দেশে অবস্থান করতো এবং ঘন ঘন দেশ পরিবর্তন করতো। এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার, নিয়মিত ডিজিটাল তথ্য মুছে ফেলা, মোবাইল ও সিম পরিবর্তন, ভুয়া পরিচয়পত্র ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম গোপন রাখতো। ফলে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম জটিল হয়ে ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তবর্তী যুবকদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ চালু করল বিজিবি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত ১২ বিমান বিক্রি হবে ভাঙারি হিসেবে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবা-ছেলের সিন্ডিকেটে ১০ বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল -প্রধানমন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপির মহাসচিব পদে জোর আলোচনা, যা বললেন রিজভী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান -ড. মাহবুব উল্লাহ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেয়ার চক্রান্ত রুখে দেয়া হবে -এনসিপি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্মোহভাবে মূল্যায়ন হয়েছে’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
► সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ৬২৭ লাশ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা, এক ব্যক্তির একাধিক ডিলারশিপ নয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












