ভিন্ন ব্যানারে জামাতের বিক্ষোভ, পুলিশের পিটুনি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে বিক্ষোভ করেছে মওদুদীবাদী জামাত-শিবিরপন্থী নেতাকর্মীরা। গতকাল জুমুয়াবার বিনা অনুমতিতে এই মিছিল করার সময় বিক্ষোভকারীদের পিটুনি দিয়ে ছত্রভঙ্গ করে দেন পুলিশের সদস্যরা। এই ঘটনায় দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুই জনকে আটক করেছে পুলিশ।
জামাতের ঢাকা মহানগর উত্তর কমিটির এক নেতা অভিযোগ করে, বায়তুল মোকাররামের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশের পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইটিংগেল মোড়ে পৌঁছলে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, গত ২৭ মার্চ রাতে গুলশানের সুবাস্ত টাওয়ার সংলগ্ন একটি ইসলামী সেন্টার থেকে ‘১৭ জনকে আটকের প্রতিবাদে, অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং সকল নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করার’ দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি।
পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মিছিলকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়। তদের মধ্যে দুই জনকে আমরা আটক করেছি।'
বিক্ষোভকারীরা অভিযোগ করে, শান্তিপূর্ণভাবে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক মোড় পৌঁছালে হোটেল ফার্স-এর সামনে মিছিলের পেছন থেকে হামলা চালায় পুলিশ। এতে মিছিলকারীরা বিভিন্ন গলিতে ঢুকে যায়। এসময় দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।