শিল্পকারখানার বর্জ্য: মেঘনায় মরে ভেসে উঠছে মাছ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে গত এক সপ্তাহে প্রায় কয়েক টন দেশি চেউয়া মাছ ও পোনাসহ ছোট বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে পচা মাছের দুর্গন্ধে নদীর পাড়ের লোকজনের গোসলসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় মৎস্য বিভাগের দাবি, আশপাশের শিল্পকারখানাগুলো নদীর পানিতে বর্জ্য ফেলছে। এছাড়া স্থানীয় লোকজনও হাটবাজার ও বাসাবাড়ির আবর্জনা নদীতে ফেলছেন। এতে পানি দূষিত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মেঘনা নদীর পাশের ষাটনল ইউনিয়নের জেলেপাড়া, বাবু বাজার, সটাকী, বাহাদুরপুর এলাকায় দেখা যায় পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি নষ্ট হয়ে কালো রং ধারণ করেছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ শিল্পাঞ্চলের কারখানার পরিত্যক্ত বর্জ্য নদীতে ফেলার কারণে মেঘনা নদীতে এরকম মাঝেমধ্যে হয়। সেই বর্জ্যের কেমিক্যালের প্রভাব এখানের নদীর মাছের উপর পড়ে। গত কয়েক দিনের বৃষ্টির পানির গ্রোতে বর্জ্যযুক্ত পানি বেশি আসার কারণে মাছগুলো হয়ত মারা গেছে। তবে মাছ মরার পরিমাণ এবার একটু বেশি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পানি পরীক্ষা করেছি। মাছের জন্য উপযুক্ত বিশেষ করে অক্সিজেন, পিএইচ ও অ্যামোনিয়া উপাদান স্বাভাবিক আছে। কোন কারণে মাছগুলো মারা গেছে বিষয়টি বুঝা যাচ্ছে না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদমিজানুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। এখানে তেমন শিল্পকারখানা নেই। পানি দূষণ বা অন্য কোনো কারণে মাছ মারা যাচ্ছে কি না খতিয়ে দেখব। আগামী রোববার (২ এপ্রিল) সরেজমিনে পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।