ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, কিছু রোহিঙ্গা চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর আসে। শনিবার দুপুরে র্যাব-৭ পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে।
আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে ভাসানচর এলাকার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে তারা পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করছিলেন।
আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৭।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)