ভারী বৃষ্টির তা-বে দিল্লির উপশহরে ৮ ঘণ্টার যানজট
আল ইহসান ডেস্ক:
চলতি বছর ভারতের অনেক অংশে টানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে, বন্যা-ভূমিধসে প্রাণ গেছে কয়েকশ লোকের।
সর্বশেষ গত সোমবার প্রবল বর্ষণের জেরে রাজধানী দিল্লির উপশহরে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। বৃষ্টির কারণে সৃষ্ট যানজটে কয়েক হাজার যাত্রী দিল্লি সংলগ্ন ধনী একটি উপশহরে ৬ থেকে ৮ ঘণ্টা আটকে ছিলো।
গত সোমবারের এই যানজটের ঘটনায় অনলাইনজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গত সোমবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপশহরে ‘দুঃস্বপ্নের মতো’ যানজটে হতাশা ব্যক্ত করে। এক রাস্তায় যানজট ১০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিলো বলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভাইরাল এক ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের অন্তত এক ডজন লেনের এমাথা ওমাথা অগণিত গাড়িকে আটকে থাকতে দেখা গেছে।
আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় রাজধানী দিল্লির প্রান্তে অবস্থিত এ উপশহরটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অফিস, স্কুল ও কলেজগুলোকে আগামী দুইদিন যার যার বাড়িতে থেকেই কাজ বা পড়াশোনার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভারী বৃষ্টি গত কয়েক মাসে সবচেয়ে বেশি তা-ব চালিয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখ-, পাঞ্জাব ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে।
পাঞ্জাবে বন্যায় এরই মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারও রাজ্যটিতে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত ছিলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।