ভারত অনেকগুলো চুক্তি করে নিয়েছে, কিন্তু আমাদের কোনোটাই হয়নি -ফখরুল
ফখরুল বলেন, ভারত তাদের অনেকগুলো চুক্তি করে নিয়েছে। কিন্তু আমাদের কোনোটাই হয়নি। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। প্রত্যেকটি নদীর হিস্যা চাই, এটা আমাদের অধিকার। সরকার পুরোটাই নতজানুতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, অথচ সরকার কিছুই বলে না। এ সরকার জগদ্দল পাথরের মত বুকে চেপে বসে আছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নয়াপল্টনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনোই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি, জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বার বার ক্ষমতা দখল করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের ন্যূনতম যে স্বাধীনতার অধিকার তা কেড়ে নিয়েছে। তারা দেশটাকে বিকিয়ে দিয়েছে।
পুলিশের সাবেক প্রধান, সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিষয়ে সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে। তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে, জাতি সত্য তথ্য জানতে না পারে। এভাবে দেশের প্রত্যেকটি কাঠামোই নষ্ট করে দেয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।