আসন নিয়ে দ্বন্দ্ব:
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের অমৃতসর-বিশাখাপত্তনম হীরাকুন্দ এক্সপ্রেসে গত রোববার তৈরি হওয়া সন্ত্রাস আতঙ্কটি বসার আসন নিয়ে ঝগড়া ছাড়া আর কিছুই নয় বলে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
রেলওয়ের এসপি বিপুল জানিয়েছে, আরপিএফ কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। এতে দাবি করা হয়, “সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা” ট্রেন নম্বর ২০৮০৮-এ ভ্রমণ করছে। সতর্কতাটি মধ্যপ্রদেশের দাতিয়া স্টেশন থেকে আসে। সেখানে জেনারেল কামরায় ঝগড়ার পর চারজন যাত্রীকে নামিয়ে দেয় আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ।
তদন্তের সময় কর্মকর্তারা দেখতে পায়, বিবাদটির সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। রমেশ নামে এক হিন্দুত্ববাদী আসন বিন্যাস নিয়ে ঝাঁসি থেকে আসা তিন মুসলিম সহযাত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। রমেশ রাগের বশে পাসওয়ান রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করে মিথ্যা দাবি করে যে, কামরায় সন্ত্রাসবাদীরা রয়েছে।
এসপি বিপুল পিটিআইকে বলে, “এটি আসন নিয়ে একটি বিবাদ ছিলো। এক যাত্রী রাগের মাথায় অন্যদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছিলো।”
পুলিশ চারজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করে। ট্রেনটি থামানো হয় এবং সামনে জেনারেল কোচসহ পুরো ট্রেনটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। কিন্তু কোনো সন্দেহজনক জিনিস বা ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানায়, এই মিথ্যা সতর্কতা অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করেছিলো, তবে নিশ্চিত করে যে কোনো নিরাপত্তা ঝুঁকি ছিলো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)