গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং সম্পূর্ণ অবৈধ উপায়ে লরি বা সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে গাজীপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সর্বমোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালিত হয়। তিতাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়।
অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই ক্যাটাগরিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অপরাধে ‘রিয়াজ ফিলিং স্টেশন’কে ২ কোটি টাকার অধিক জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে ‘মাহবুব ফিলিং স্টেশন’, ‘মাম সিএনজি স্টেশন’, ‘আল-হেরা সিএনজি স্টেশন’, ‘ব্লেস সিএনজি স্টেশন’ ও ‘সুশল সিএনজি স্টেশন’কে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গ্যাস খাতের এসব অনিয়ম ও দুর্নীতি রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)