ভারতে পালিয়ে থাকা আ’লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে -স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জ সংবাদদাতা:
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটা চুক্তি হয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। এখনো বিভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এসব উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।