ভারতে দুঃসহ সময় কাটাচ্ছে কাশ্মীরিরা, হয়রানি-মারধর আর ধরপাকড় অব্যাহত
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারত-শাসিত কাশ্মীরের বাসিন্দা শাবির আহমেদ দার। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে উত্তরাখ- রাজ্যের একটি পাহাড়ি শহর মুসৌরিতে পশমিনা শাল বিক্রি করে আসছেন।
কিন্তু সম্প্রতি এই কাশ্মীরি পরিচয়ই তার জন্য অভিশাপ। গত সপ্তাহে শাবির আহমেদ দার এবং তার আরেকজন বিক্রয়কর্মীকে উগ্র হিন্দু ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা প্রকাশ্যে হয়রানি এবং লাঞ্ছিত করে। গত সপ্তাহে কাশ্মীরের একটি পর্যটন স্থানে ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটেই তাদের ওপর এই নির্বিচার আক্রমণ চালানো হয়।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, ব্যস্ততম একটি বুলেভার্ডে অবস্থিত সেই মুসলিম ভুক্তভোগীর স্টল উগ্র হিন্দু ডানপন্থীরা ভাঙচুর করে এবং তাকে মারধর ও গালিগালাজ করে।
শাবির আহমেদ দার বলেন, তারা আমাদের ওপর হামলার জন্য দোষ চাপিয়েছে। শহর ছেড়ে চলে যেতে বলেছে। আর কখনও মুখ না দেখাতে বলেছে।
তিনি বলেন, আমার হাজার হাজার ডলার মূল্যের জিনিসপত্র এখনও সেখানে পড়ে আছে। কিন্তু আমরা ফিরে যেতে খুব ভয় পাচ্ছি।
মারধরের পর তিনিসহ আরো স্থানীয় মুসলিম ব্যবসায়ীদের এলাকা থেকে উচ্ছেদ করেছে উগ্র হিন্দুরা। এখন তারা বলছেন, এই এলাকায় তারা কোনোভাবেই নিরাপদ বোধ করেন না।
নিরাপত্তার উদ্বেগের কারণে দারের মতো অনেক কাশ্মীরি বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে।
পাঞ্জাব রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের নার্সিং ছাত্রী উম্মত শাবির বলেছেন, তার পাড়ার কিছু হিন্দু নারী গত সপ্তাহে তাকে সন্ত্রাসী বলেছে। সেই সাথে তাকে হল থেকে বের করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরে হামলার পর থেকে ভারতীয় শহরগুলোতে কাশ্মীরি বিক্রেতা এবং ছাত্রদের ওপর ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো ব্যাপকভাবে চড়াও হচ্ছে। তাদের নিজস্ব সহপাঠী, গ্রাহক এবং প্রতিবেশীরা তাদের হয়রানি ও অপমান করছে। এমনকি হুমকিও দিচ্ছে। কাশ্মীরি শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া এবং রাস্তায় মারধর করা, হাত-পা ভেঙে দেয়ার মত ঘটনাও ঘটছে।
এছাড়া সরকারীভাবে কাশ্মীরে হামলার ঘটনায় শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে অপরাধী বানানো হচ্ছে। মুসলমানদের বাড়ি-ঘরে তল্লাশি অব্যাহত রয়েছে। কাশ্মীরের নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত কয়েক হাজার নিরপরাধ মুসলিমকে আটক করে রেখেছে। ৫০টিরও বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত সেনা ও আধাসামরিক বাহিনী পাঠিয়েছে। মুসলমানদেরকে সন্দেহজনক মনে করে বেশ কয়েকটি বাড়ি-ঘর উড়িয়ে দিয়েছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












