ভারতে কোভ্যাক্সিন নেয়া ৩০ শতাংশের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
উত্তরপ্রদেশের বেনারসে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির গবেষকরা কোভ্যাক্সিন টিকা গ্রহণকারী ৯২৬ জনের ওপর সমীক্ষা চালিয়ে তাদের এক তৃতীয়াংশের মধ্যে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা পেয়েছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে পরের বছর আগস্ট পর্যন্ত এই গবেষণা চলে।
তবে এই টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এই গবেষণাকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা অস্বীকার করেছে।
বেনারস হিন্দু ইউনিভার্সিটির গবেষকরা বলেছে, কোভ্যাক্সিন টিকাগ্রহণকারীদের মধ্যে শ্বাসনালীতে সংক্রমণ, চর্মরোগ, স্নায়ুরোগ, স্ট্রোক, হাইপোথাইরয়েডিজমের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। টিকাগ্রহণকারী নারীদের মধ্যে ঋতুস্রাবে জটিলতাও দেখা গেছে।
এর আগে যুক্ররাজ্যের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা আদালতে দেওয়া বক্তব্যে তাদের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কথা স্বীকার করেছিল। ভারত ও বাংলাদেশে এই টিকা কোভিশিল্ড নামে পাওয়া যায়। যুক্তরাজ্যের আদালতে অ্যাস্ট্রাজেনেকা জানায়, তাদের টিকাগ্রহণকারীদের অল্প একটি অংশের মধ্যে রক্ত জমাট বাঁধা ও রক্তে অণুচক্রিকা কমে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।