৮ টাকা কেজির শসা যেভাবে হয়ে যায় ৪০ টাকা
নিজস্ব প্রতিবেদক:
উত্তরাঞ্চলে সবজি চাষে বিপ্লব হলেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। কৃষকদের থেকে তিন-চার হাত ঘুরে সবজির দাম বেড়ে যায় কয়েক গুণ। বর্তমানে কৃষক পর্যায়ে শসা ৮-১০ টাকা কেজি বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে ওই শসার দাম পড়ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা।
বর্তমানে মহাসড়কে সড়কের দুই পাশে শ্রমিকদের দেখা যায় শসা, ঝিঙ্গা, পটোলসহ বিভিন্ন সবজি বস্তায় ভরছেন। বস্তাবন্দি হওয়ার পর ওই সবজি রংপুর নগরীর সিটি বাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এসব সবজি পরিবহনের জন্য রাস্তার পাশে প্রতিদিন কমপক্ষে ৩০-৪০টি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে এক শসা চাষির সঙ্গে কথা হলে তিনি বলেন, পাইকারি প্রতি কেজি শসা ৮ থেকে ১০ টাকায় তারা বিক্রি করছেন।
পাইকাররা এখান থেকে শসা, পটোল, ঝিঙ্গাসহ বিভিন্ন সবজি কিনে নিয়ে যান।
কৃষকরা জানান, তারা কেজিতে এক থেকে দুই টাকা লাভে বিক্রি করেন। পাইকারি ব্যবসায়ীরা কেজিতে পাঁচ-সাত টাকা মুনাফা করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এরপর খুচরা ব্যবসায়ীরা ১০ টাকার সবজি ৩০ থেকে ৪০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করছেন।
ফলে সবজির দাম কমলেও এর কোনো সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা। সেই সঙ্গে কৃষকরাও ন্যায় মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
সব মিলিয়ে দেখা গেছে, কৃষক পর্যায় থেকে একটি সবজি তিন-চার হাত ঘুরে চার-পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।
কৃষক পর্যায়ে প্রতি কেজি শাক-সবজির ১০ টাকা থেকে ১৫ টাকা বিক্রি হচ্ছে। অনুকূল পরিবেশ থাকায় এই অঞ্চলের বৃহৎ, ক্ষুদ্র, বর্গা ও প্রান্তিক চাষিরা খরিপ-১, খরিপ-২ এবং রবি মৌসুমে শাক-সবজির আবাদ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলেও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
রংপুর সিটি করপোরেশন এলাকার বেশ কয়েকজন কৃষক জানান, বাজারে সবজি দাম চড়া থাকলেও তারা প্রকৃত দাম পাচ্ছেন না। পাইকাররা কম দামে তাদের কাছ থেকে সবজি নিয়ে তিন-চার গুণ বেশি দামে বিক্রি করছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।