ভারতের সঙ্গে ১০ চুক্তি-প্রকল্প বাতিল নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইন পোস্টে জানিয়েছেন, অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেওয়ার পরই ভারতের সঙ্গে চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি সেখানে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের তালিকা তুলে ধরেন। এ বিষয়ে গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তৌহিদ হোসেনের কাছে এ খবরের সত্যতা জানতে চাওয়া হয়। তখন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না’।
এদিকে সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের পোস্টে লিখেছেন, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন। ’
তিনি ভারতের সঙ্গে চুক্তি/প্রকল্প বাতিল ও বিবেচনাধীন একটি তালিকা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী:
১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)। ২.অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)। ৩. আশুগঞ্জ-আগরতলা করিডর (বাতিল)। ৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)। ৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)। ৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)। ৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)। ৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)। ৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)। ১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) (বাতিল)। ১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)। ১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)। ১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)। ১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে টাগ বোট চুক্তি (বাতিল)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)